নিউ ইয়র্কে কয়েকজন বাংলাদেশির মৃত্যু


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 24-06-2026

নিউ ইয়র্কে কয়েকজন বাংলাদেশির মৃত্যু

গত কয়েকদিনে নিউ ইয়র্কে বেশ কয়েকজন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এবং বিয়ানীবাজার আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাসিব মুনিয়া, জ্যাকসন হাইটসের পরিচিত মুখ রাহুল রব এবং এলেমহার্স্ট নিবাসী মোহাম্মদ হাকিম।

রাহুল রব

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পরিচিত মুখ সিলেটের সন্তান রাহুল রব আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি.. রাজিউন)। গত ২১ জুন রাতে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে তাকে ব্রুকলিনের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, তিনি লংআইল্যান্ড সিটিতে থাকতেন। চালাতে উবার। ওইদিন রাতেও তিনি গাড়ি চালাচ্ছিলেন এবং স্ট্রোক করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ সন্তান, আত্মীয়স্বজনসহ বন্ধুবান্ধব রেখে গেছেন। রাহুল রবের নামাজে জানাজা গত ২২ জুন বাদ জোহর জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে অনুষ্ঠিত হয়। তার জানাজায় সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে ২৩ জুন তার লাশ বাংলাদেশে পাঠানো হয়। সেখানে আরেক জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।

আব্দুল হাসিব মনিয়া

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রাম নিবাসী বর্তমানে নিউ ইয়র্কের জ্যামাইকা নিবাসী, বিয়ানীবাজার আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হাসিব মনিয়া ২০ জুন ক্যানসারজনিত কারণে নিজ বাসভবনে সকাল ৪টা ২৬ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আব্দুল হাসিব মনিয়ার প্রথম জানাজা গত ২০ জুন বাদ মাগরিব ওজনপার্কের আল আমান মসজিদের অনুষ্ঠিত হয় এবং বাদ এশা দ্বিতীয় জামাত জ্যামাইকার দারুস সালাম মসজিদে অনুষ্ঠিত হয়। তার জানাজায় সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে তার লং আইল্যান্ডের মুসলিম গোরস্তানে দাফন করা হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)