১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ০৩:৩৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ ফেব্রুয়ারী ২০২৫ ত্রোয়েদশ জাতীয় নির্বাচন ও গনভোট ফ্যাক্টচেকিং ও কনটেন্ট মডারেশন কর্মীদের ভিসা নিষেধাজ্ঞা ৮ ডিসেম্বর থেকে এফ ও এম সাবওয়ে লাইন সপ্তাহের দিনে রুট পরিবর্তন উইন রোজারিওর খুনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠনে লেটিকেয়ার অস্বীকৃতিতে জাপানের প্রথম রাজধানী নারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে বয়কট নিষিদ্ধ করে অ্যাডামসের বিতর্কিত আদেশ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির ভাতিজার মাকে মুক্তির নির্দেশ বিশ্বকাপ ফাইনালে টিকেটের দাম ৬ হাজার ডলার


প্রসঙ্গঃ রাজশাহীতে প্রধানমন্ত্রীকে প্রাণ নাশের হুমকি
মির্জা ফখরুল ও চাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৫-২০২৩
মির্জা ফখরুল ও চাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ফাইল ছবি


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাইদ চাদের বিরুদ্ধে নাটোর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। তাদের আটক করা না হলে যে কোনো সময় দেশে আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটার আশংকার কথাও উল্লেখ রয়েছে ওই লিখিত অভিযোগে। গত সোমবার রাতে নাটোর থানায় অভিযোগটি দায়ের করা হয়। 

মঙ্গলবার সন্ধ্যায় নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সোমবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান একটি লিখিত অভিযোগ নিয়ে এলে তা গ্রহণ করা হয়। উল্লেখিত অভিযোগ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 


আবু সাইদ চাঁদ/ফাইল ছবি 


উল্লেখ্য, গত ১৯ মে আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দিয়ে রাজশাহীর পুঠিয়ায় একটি সমাবেশে বক্তব্য রাখেন। এর প্রতিবাদে আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে পালিত হচ্ছে। 


শেয়ার করুন