মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি ধরাশায়ী হয়েছে। অন্যদিকে ডেমোক্র্যাটরা হাউস এবং সিনেটে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এরফলে অনেকটা বেপরোয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার রশি টানা সম্ভব হবে। মোট কথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর নিজের ইচ্ছায় যা খুশি তা করতে পারবে না। রিপাবলিকানদের ক্লিন সুইপ করেছে ডেমোক্র্যাটরা।

গত দুই বছর প্রেসিডেন্ট ট্রাম্পকে চ্যালেঞ্জ করার মত কেউ ছিলো না। কারণ সিনেট এবং হাউস রিপাবলিকানদের দখলে ছিলো। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী সিস্টেমে ৪ বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ২ বছর পর পর হাউসের ৪৩৫ সিটের নির্বাচন এবং ১০০ আসনের মধ্যে ৩৫ সিনেট আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠতার জন্য হাউসে প্রয়োজন ২১৮ আসন এবং সিনেটে ৫১ আসন। বর্তমানে হাউসে রিপাবলিকানদের রয়েছে ২১৮ আসন এবং ডেমোক্র্যাটদের রয়েছে ২১৪ আসন।

তিনটি আসন স্বতন্ত্র। সিনেটে রিপাবলিকানদের দখলে রয়েছে ৫৩ আসন এবং ডেমোক্র্যাটদের দখলে রয়েছে ৪৭ আসন। সিনেট নিয়ন্ত্রণে প্রয়োজন ৫১ আসন। বিশ্বব্যাপী যুদ্ধ, ইমিগ্রেশন, জীবনযাত্রার মান, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, মেডিকেইডসহ বিভিন্ন ইস্যু নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একরোখা পলিসির কারণে মানুষ তার উপর ক্ষুব্ধ। বলা চলে মানুষ অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে। তবে এবারের নির্বাচনের আলোচিত ব্যক্তি হচ্ছেন মিশিগানের সিনেটর প্রার্থী আব্দুল এল সায়েদ।

তাকে নিয়েই পুরো নির্বাচনী প্রচারণা চলছে। তিনি মুসলিম প্রার্থী হাওয়ার কারণেই তার বিরুদ্ধে নানা প্রপাগান্ডা চলেছে। তার নিজের প্রার্থীও যিনি তার প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রাথমিক নির্বাচনে তিনিও রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিয়েছেন। যাকে অনেকেই ঘৃণ্যবিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন। আব্দুল এল সায়েদ সিনেটর নির্বাচিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন, নতুন ইতিহাস তৈরি করেছেন, সৃষ্টি করেছেন নতুন মাইল ফলক।

তিনিই হলেন যক্তরাষ্ট্রে নির্বাচিত প্রথম মুসলিম সিনেটর। অন্যদিকে ৩৬ গভর্নর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৮টি ডেমোক্র্যাট এবং ১৮টি রিপাবলিকান প্রার্থীর দখলে।

গত ৩ নভেম্বর উৎসবমুখর পরিবেশে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শুরু হয় ভোর ৬টা থেকে এবং শেষ হয় রাত ৯টায়। ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সকাল থেকে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। অনেক বাংলাদেশী ভোটারও এবার ভোট দিয়েছেন। তবে সকালের তুলনায় বিকেলে ভোটার সংখ্যা বেশি ছিলো। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে সুইং স্টেট নিয়ে সবাই চিন্তার মধ্যে থাকেন। এই আসনগুলোতে যারা জয়ী হয়, তারাই ক্ষমতায় থাকেন।

এবারের নির্বাচনের সুইং আসনগুলোর মধ্যে রয়েছে টেক্সাস, মিশিগান, ওহাইও, ক্যানসাস, মেইন, আলাস্কা, আইওয়া, নর্থ ক্যারোলিনা ও সাউথ ক্যারোলিনা। এই স্টেটগুলোর মধ্যে ডেমোক্র্যাটরা নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, টেক্সাস, ক্যানসাস, ওয়াইও, আইওয়হা, মেইন ও মিশিগানে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১টা) সিনেটে মেজরিটি আসন দখল করেছে। যেখানে ৫১ আসন প্রয়োজন ছিলো। সেখানে ডেমোক্র্যাটরা পেয়েছেন ৫৩ আসন। এগিয়ে রয়েছেন আরো কয়েকটি আসনে। বিশ্লেষকদের মতে ডেমোক্যাটিরা ৫৫ আসনে জয়ী হতে পারে। রিপাবলিকানরা পেয়েছেন ৪১ আসন।

অন্যদিকে হাউসে ভূমিধ্বস জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। যেখানে তাদের প্রয়োজন ছিলো ২১৮ আসনের। সেখানে তাদের আসন দাঁড়াতে পারে ২৪৫ আসন। এখান তাদের আসন সংখ্যা ২২০ এবং রিপাবলিকানদের দখলে ১২৬ আসন। আরো ৮৯ আসনের ফলাফল বাকি রয়েছে। ডেমোক্র্যাটরা প্র পর্যন্ত ২৫টি রিপাবলিক আসন নিজেদের করে নিয়েছে। গভর্নর নির্বাচনে ৩৬ আসনের মধ্যে ১২টির ফলাফল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ডেমোক্র্যাটরা পেয়েছে ১১টি এবং রিপাবলিকানরা পেয়েছে মাত্র ১টি। গর্ভনর পদেও ডেমোক্র্যাটিরা এগিয়ে রয়েছে।

এ ছাড়াও তারা ডেমোক্র্যাট স্টেটগুলোতে সহজ জয় পেয়েছেন। রিপাবলিকানদের ৭টি আসন দখল করেছে ডেমোক্র্যাটরা। আরো ৮টির ফলাফাল ঘোষণা করা হয়নি। ডেমোক্র্যাটদের এই ভূমিধ্বস জয়ে উল্লসিত ডেমোক্র্যাট হাউস মেজরিটি লিডার হাকিম হাফরি বলেন, আমরা নির্বাচনের সময় বলেছিলাম, আমরা ব্যাক করবো। আমরা সেই কাজটি করেছি। আমেরিকানরা আমাদের সেই কাজে সহযোগিতা করেছে। তারা আমাদের ভোট দিয়েছেন। প্রেসিডেন্টের দুর্নীতির জবাব দিয়েছেন। তিনি আরো বলেন, আমরা আমেরিকানদের জীবন সহজ করবো।

গ্যাসের মূল্য কমাবো, দ্রব্যমূল্যের দাম কমাবো, মেডিকেইড ফিরিয়ে আনার জন্য ফাইট করবো এবং রির্ভাস করবো। সেই কাজটিই আজকে সম্পন্ন হয়েছে। আমেরিকানরা আমাদের সেই দায়িত্ব দিয়েছেন। যদিও তিনি ইমিগ্রেশন নিয়ে তোন কিছু বলেননি।

ডেমোক্র্যাটরা যেসব সিনেট আসন দখল করে

নর্থ ক্যারোলিনা : নর্থ ক্যারোলিনায় রিপাবলিকান সিনেট আসন ১৮ বছর পর দখল করেছে ডেমোক্র্যাটরা। এই আসনে রিপাবলিকান পার্টির হ্যাভিওয়েট প্রার্থী ন্যাশনাল কমিটির চেয়ারম্যানকে হারিয়েছেন কুপার।

সাউথ ক্যারোলিনা: সাউথ ক্যালোরিনা ছিলো রিপাবলিকানদের সিনেট আসন। এই আসনে রিপাকলিকান প্রার্থীকে হারিয়ে ডেমোক্র্যাট অ্যানি এন্ড্রু জয়লাভ করেছেন। তার প্রাপ্ত ভোট ৯২০৬৬২ (৫১%)। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৮৪৫৭৮৫। এই আসনে রিপাবলিকান সিনেটর ছিলেন গ্রাহাম। এই আসনে নির্বাচন করেছিলেন গ্রাহামের বোন।

টেক্সাস: ১৯৮২ সালের পর ডেমোক্র্যাটরা রিপাবলিকান সিনেট আসন দখল করে নিয়েছে। এই আসনে ডেমোক্র্যাট প্রার্থী জেমস টারাকো ভোট পেয়েছেন ৪০৮৩১৮৮ (৫৯%)। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ক্যান প্যাকসটন। তিনি পেয়েছেন ২৬৭১৫৩৫ (৩৮%)। টেক্সাসের বিতর্কিত গর্ভনর আলবার্টকে পরাজিত করে প্রথমবারের মত ডেমোক্র্যাট হ্যানিজোসা জয়ী হয়ে নতুন ইতিহাস রচনা করেছেন। তিনি পেয়েছে ৫৭% ভোট। আলবার্ট পেয়েছেন ৪১.৭%।

টেক্সাসে জয়ী জেমস বলেছেন, টেক্সাসের মানুষ প্রমাণ করেছেন অর্থ দিয়ে আমাদের কেনা যায় না। অনেক বছর পর আমরা টেক্সাসে ফিরে এসেছি। সবার নজর ছিলো এই আসনের প্রতি। রিপাবলিকানরা সর্বশক্তি নিয়োগ করেছিলো কিন্তু টেক্সাসের মানুষ মিথ্যাবাদীকে নির্বাচিত করেনি। আমি একজন শিক্ষক ছিলাম, রাজনীতিবিদ ছিলাম না। কিন্তু আমার আসনের মানুষ এবং আমার ছাত্রছাত্রীরা অসম্ভবকে সম্ভব করেছে। তারা নষ্ট রাজনীতি করেছে কিন্তু আমরা আশাহত হইনি। আমরা আন্ডরডগ ছিলাম। এই জয় আমি সকল আন্ডারডগকে উৎসর্গ করলাম।

ক্যানসাস: ১৯৩২ সালের পর ডেমোক্র্যাটরা ক্যানসাসের সিনেট আসনে জয় পেয়েছে। এই আসনে জয়ী হয়েছেন এডামস হ্যামিলটন। তিনি পেয়েছেন ৫৪৩৯৯ (৫৫.%) ভোট। তার প্রতিদ্বন্দ্বী পরিপাবলিকান মার্শাল প্যাক্সসন পেয়েছেন ৪৬০০৯ (৪৩.২%।

ওয়াইও: ওহাইও’র সিনেট আসনটিও ছিলো রিপাবলিকানদের। এই আসনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী সেরি ব্রাউন। তিনি ভোট পেয়েছেন ২০১৭৩৬২ (৪৮.৬%)। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান জন হ্যান্সটেন পেয়েছেন ১৯২৮৬৪৬ (৪৬.৫%)।

আইওয়াহ: আইওয়াতেও ডেমোক্র্যাটরা জয়ী হয়েছে। এটি ছিলো রিপাবলিকানদের সিনেট আসন। এই আসনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোস টুরেক। তিনি পেয়েছেন ৬৩৫০০০ ভোট (৫০%)। রিপবালিকান প্রার্থী আসলে পেয়েছেন ৫৭৩৫০৬ ভোট (৪৬%)।

মেইন: মেইনে রিপাবলিকান পার্টির প্রভাবশালী সিনেটর সুজন ক্যালিন্সকে পরাজিত করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জ্যাকসন। জ্যাকসন পেয়েছেন ২৬০৩৭৬ ভোট (৫২.২%)। সুজান পেয়েছেন ২৩৮০৩৮ (৪৭.৭%)। এই আসনটিও ছিলো রিপাবলিকানদের।

মিশিগান : মিশিগানে নতুন ইতিহাস রচনা করেছেন ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল সায়েদ। সিনেট আসন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকা প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে প্রথম মুসলিম সিনেটর হিসাবে নির্বাচিত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ২টা) ৭৭% ভোট গণনা কযে হয়েছে। এরমধ্যে আব্দুল এল সায়েদ পেয়েছেন ২০২৩৭৯০ ভোট। তার প্রাপ্ত ভোট (৫১.৯%)। তার প্রতিদ্বন্দ্বী রজার্স পেয়েছেন ১৭৭৭০৬৩ (৪৬.২%)। মিশিগানের গভর্নর পদে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বেনসন।

তিনি পেয়েছেন (৫৩%)। তার প্রতিদ্বন্দ্বী রিপবালিকপ্রার্থী জেমস পেয়েছেন ১৫৮৯৩১০ (৪৪%)। আব্দুল এল সায়েদ তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমরা অসম্ভবকে সম্ভব করেছি। প্রতিপক্ষ আমাকে এবং আমার ধর্মকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে। কিন্তু কোন কাজ হয়নি। মিশিগানবাসী তার জবাব দিয়েছে ভোটের মাধ্যমে। আমি আপনাদের নিয়ে ফাইট করতে চাই। মিশিগানে মেডিকেইড আনার চেষ্টা করবো। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে চাই। তিনি আরো বলেন, অর্থ খরচ করে জয়লাভ করা যায় না, ভালবাসা দিয়ে মানুষের মনজয় করতে হয়। যা মিশিগানবাসী করেছেন।

প্রচারণায় ইতিহাসের সর্বোচ্চ ব্যয়, আগাম ভোট পড়লো ৬ কোটি

যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচন দেশটির ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হিসেবে রেকর্ড গড়ছে। এবারে নির্বাচনি প্রচারণায় মোট ব্যয় ১২ বিলিয়ন বা ১ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করছে নির্বাচনি অর্থায়ন পর্যবেক্ষণকারী স্বাধীন সংস্থা ওপেন সিক্রেটস। বিবিসি জানিয়েছে, মধ্যবর্তী এ নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে বিপুল অর্থ ঢেলেছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী।

মধ্যবর্তী নির্বাচন উপলক্ষ্যে এদিন দেশটির স্থানীয় সময় ৩ নভেম্বর মঙ্গলবার ভোর পাঁচটা থেকে ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। দেশটিতে অঙ্গরাজ্যভেদে ভোটগ্রহণ শুরুর ও শেষ হওয়ার সময় আলাদা। ফলে দেশ জুড়ে একযোগে ভোটগ্রহণ শুরু বা শেষ হয় না।

এবার দেশটিতে রেকর্ড আগাম ভোট পড়েছে। অন্তত ৫ কোটি ৮৭ লাখ ভোটার আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরুর আগেই আগাম ভোট দিয়েছেন। দেশটির স্থানীয় সময় ২ নভেম্বর সোমবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬২টি ভোট জমা পড়েছে।

ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাবের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগাম ভোট দেওয়া ব্যক্তিদের মধ্যে ৩ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫২১ জন সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। আর ডাকযোগে ব্যালট পাঠিয়ে ভোট দিয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার ৫৪১ জন।

বিবিসি বলছে, দেশটিতে এবার নির্বাচনি ব্যয়ের বড় অংশ এসেছে বাইরের রাজনৈতিক সংগঠনগুলো থেকে। এসব সংগঠন সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা সুপার প্যাক নামে পরিচিত। তারা ব্যক্তি, কর্পোরেশন, শ্রমিক ইউনিয়ন ও অন্যান্য রাজনৈতিক কমিটির কাছ থেকে সীমাহীন অনুদান সংগ্রহ করতে পারে।

যদিও এসব অর্থ সরাসরি কোনো প্রার্থীকে দেওয়া যায় না, তবে প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোসহ বিভিন্ন পরোক্ষ কাজে ব্যয় করা যায়। শীর্ষ ব্যক্তিগত দাতাদের তালিকায় রয়েছেন ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ক। রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে তিনি প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন। দেশটির মধ্যবর্তী নির্বাচনে কত অর্থ ব্যয়, কারা দিয়েছেন এবং কোথায় তা খরচ হয়েছে-এসব বিষয় নিয়ে অনুসন্ধান করেছে বিবিসি ভেরিফাই।

নির্বাচনি প্রচারণায় কত ব্যয়?

যুক্তরাষ্ট্রে ব্যক্তি, রাজনৈতিক দল ও পলিটিক্যাল অ্যাকশন কমিটির (প্যাক) প্রার্থীদের সরাসরি অর্থ দেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রয়েছে। তবে সুপার প্যাকগুলোর ক্ষেত্রে অনুদান গ্রহণে এমন কোনো সীমা নেই। ব্যক্তি থেকে শুরু করে কর্পোরেশন, শ্রমিক ইউনিয়ন ও অন্যান্য রাজনৈতিক কমিটি-সবাই এসব সংগঠনকে বিপুল অর্থ দিতে পারে।

ফেডারেল নির্বাচন কমিশন (এফইসি)-এর অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত জমা পড়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের মধ্যবর্তী নির্বাচনে ইতিমধ্যে ৯৫০ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে। এর মধ্যে ৫৫০ কোটি ডলারের মতো এসেছে প্যাক ও সুপার প্যাকগুলোর মাধ্যমে। গত কয়েক মাসে এসব সংগঠনের ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে।

নির্বাচনি প্রচারণায় প্রার্থী, রাজনৈতিক দল ও বাইরের সংগঠনগুলোকে এফইসি’র কাছে ব্যয়ের হিসাব জমা দিতে হয়। তবে নির্বাচনের আগে এসব ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব নয়। এ কারণে অতীতের নির্বাচনি ব্যয়ের প্রবণতা বিশ্লেষণ করে ওপেন সিক্রেটস ধারণা করছে, এবারের নির্বাচনে মোট ব্যয় দাঁড়াতে পারে ১ হাজার ১৯০ কোটি ডলার। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে যে অর্থ ব্যয় হয়েছিল, তার তুলনায় এবার ব্যয় প্রায় ৩০ শতাংশ বেশি হতে পারে।

কারা সবচেয়ে বেশি অর্থ দিয়েছেন?

উদারপন্থি গবেষণা সংস্থা ব্রেনান সেন্টার ফর জাস্টিসের তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর পর্যন্ত শীর্ষ ৪০ জন দাতা এবারের নির্বাচনে ২৪০ কোটি ডলার অনুদান দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের এ পর্যায়ে এটি একটি রেকর্ড।

যুক্তরাষ্ট্রের নির্বাচনি অর্থায়ন বিশেষজ্ঞ মাইকেল বেকেল বলেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ব্যয়ের ক্ষেত্রে একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে। আর এই অর্থের বড় অংশ আসছে সবচেয়ে ধনী দাতা ও প্রভাবশালী গোষ্ঠীগুলোর কাছ থেকে। ব্যক্তির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও প্যাক ও সুপার প্যাকে অনুদান দিতে পারে।

উদাহরণ হিসেবে, ধনকুবের বিনিয়োগকারী জর্জ সোরোসের প্রতিষ্ঠিত জিওসর কর্প ও ফান্ড ফর পলিসি রিফর্ম উদারপন্থি বিভিন্ন গোষ্ঠীকে সম্মিলিতভাবে ১০ কোটি ২০ লাখ ডলার দিয়েছে।

সোরোসের বাইরে ডেমোক্রেটদের সবচেয়ে বড় দাতাদের একজন নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র ও ব্যবসায়ী মাইকেল ব্লুমবার্গ। তিনি ৬ কোটি ডলারের বেশি অনুদান দিয়েছেন।

অন্যদিকে, বিশ্বের অন্যতম বৃহৎ ট্রেডিং প্রতিষ্ঠানটির পরিচালক জেফ ইয়াস এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক রিচার্ড ও এলিজাবেথ উইলাইনসহ বেশ কয়েকজন ধনকুবের রিপাবলিকানদের বিভিন্ন খাতে ১০ কোটি ডলারের বেশি অনুদান দিয়েছেন। এফইসিতে জমা দেওয়া নথিতে এসব তথ্য উঠে এসেছে। তবে ব্যক্তিগত দাতাদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অর্থ দিয়েছেন ইলন মাস্ক। অক্টোবর পর্যন্ত তার অনুদানের পরিমাণ প্রায় ৫০ কোটি ডলার।

মাস্কের অর্থের বড় অংশ গেছে ২০২৪ সালে তার প্রতিষ্ঠিত সুপার প্যাক ‘আমেরিকা প্যাক’-এ। পাশাপাশি রিপাবলিকানদের সমর্থনে গঠিত ‘সিনেট লিডারশিপ ফান্ড’-এও অর্থ দিয়েছেন তিনি। মাস্কের অর্থায়নের বড় অংশ ব্যয় হয়েছে টেক্সাসের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্যাক্সটন।

টেক্সাসের নির্বাচনে আমেরিকা প্যাকের বিনিয়োগ ৪ কোটি ৫০ লাখ ডলার ছাড়িয়েছে। এ ছাড়া মিশিগান ও ওহাইওর সিনেট নির্বাচনেও প্রায় ১ কোটি ডলার করে বিনিয়োগ করেছে সংগঠনটি।

নির্বাচনি অর্থ কোথায় ব্যয় হলো?

ভোটারদের কাছে পৌঁছাতে বিভিন্ন উপায়ে অর্থ ব্যয় করে প্রার্থী ও রাজনৈতিক দলগুলো। মাঠপর্যায়ে প্রচারণার জন্য কর্মী নিয়োগ, সমাবেশ ও অন্যান্য প্রচারমূলক আয়োজন, এমনকি অভ্যন্তরীণ জনমত জরিপ পরিচালনাতেও অর্থ খরচ হয়। তবে নির্বাচনি তহবিলের সবচেয়ে বড় অংশ ব্যয় হয়েছে বিজ্ঞাপনে, বিশেষ করে টেলিভিশন বিজ্ঞাপনে। বিজ্ঞাপন পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাডইমপ্যাক্টের তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ পর্যন্ত এবারের নির্বাচনি চক্রে বিজ্ঞাপনের পেছনে ব্যয় হয়েছে ১ হাজার ১১৫ কোটি ডলার।

মাইকেল বেকেল বলেন, প্রচলিত সমপ্রচার টেলিভিশন বিজ্ঞাপন ব্যয়ের সবচেয়ে বড় অংশ পাচ্ছে। তবে ডিজিটাল বিজ্ঞাপনের পেছনে ব্যয়ও ধারাবাহিকভাবে বাড়ছে।

অ্যাডইমপ্যাক্টের পর্যবেক্ষণেও দেখা গেছে, নির্বাচনি বিজ্ঞাপনের সবচেয়ে বড় অংশ ব্যয় হয়েছে মিশিগান, টেক্সাস ও ওহাইওর সিনেট নির্বাচনকে কেন্দ্র করে। এরপর রয়েছে আইওয়া ও মেইন অঙ্গরাজ্য।