ক্ষমতাসীন বিএনপির বেপরোয়া নেতাকর্মীদের তান্ডব নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এরা আসলেই বিএনপি’র ঘরনার না অন্য কেউ সে-ই প্রশ্ন যেমন আছে, তেমনি আলোচনায় আছে এদের রহস্যজনক আচরণ? এরা কি কারো হয়ে খেলাধুলায় হাওয়া দিচ্ছে? না-কি ক্ষমতার দম্ভে দিশেহারা- সে প্রশ্ন-ও আছে রাজনৈতিক মহলে।
কি করছে বিএনপি বেপরোয়ারা
মাত্র কয়েকদিনস আগে অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকীর কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে তাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) দুই সদস্যের বিরুদ্ধে। ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ একটি গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজী আহমেদকে মারধরে নিন্দা-তো জানাননি বরং পাল্টা তিনি বলেন, ‘ওর (কাজী আহমেদ) ও তো কিছু দোষ আছে।’
এদিকে খোঁজ খবর নিয়ে এবং গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে যে, অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকীর কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে তাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) দুই সদস্যের বিরুদ্ধে। অন্যদিকে এটা-ও জানা গেলো যাঁরা কাজী আহমেদকে মারধর করেছেন, তাঁদের তিনি আগে কখনো আইইডিসিআরে দেখেননি। এর অর্থ এদেরকে ভাড়া করে বা কোনো একটি উদ্দেশ্য পূরণে নিয়ে আসা হয়েছে।
অথচ বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর আইইডিসিআরের পরিচালক পদে অধ্যাপক কাজী আহমেদকে নিয়োগ দেয়। জনস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ কাজী আহমেদ সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা পরিচালনা করেছেন।
মতপ্রকাশেও বাধা দিচ্ছে এরা
এদিকে ড্যাবের ব্যনারে যখন এই ধরনের ঘটনা জাতি প্রত্যক্ষ করছিলো তখন তখন দেখা গেলো ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারীকে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন সাথী আক্তার। সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।
৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ভিডিও দুটিতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’ এই ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বুকে প্রচন্ড ব্যাথা উঠে। ব্যাথায় কাতারাতে কাতরাতে বিএনপির সংবিধান না পড়া নেতাকর্মীরা সাথীর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন।
এ নিয়ে উত্তেজনা তৈরি হলে ওই দিন রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। তবে পুলিশের ফরওয়ার্ডিংয়ে এমন কোনো সুনির্দিষ্ট তথ্য নেই-যাতে বোঝা যায়, সাথী কোনো আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত কিংবা তাঁর দ্বারা এমন অপরাধ সংঘটনের আশঙ্কা আছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাঁকে ৫০০ টাকার বন্ডে নিজ জিম্মায় জামিন দিয়েছেন। তবে আদালতে সাথী আক্তারের আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা স্বীকৃত।
সাথী তাঁর মতামত প্রকাশ করেছেন। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা অনুচিত হয়েছে। অথচ এই সাথী বিএনপির কোনো পদে না থাকলেও বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার সময় তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে আন্দোলনেও অংশ নিয়েছিলেন।
চাঁদা না পেয়ে ব্রিজ নির্মাণকাজেও বাধা
আবার নিজের সাদামাটা মত প্রকাশম করে যেমন মামলা মোকাদ্দমায় পড়া এক নারীর ঘটনা যেমন প্রত্যক্ষ করছিল দেশবাসী আরেক ঘটনা আতকে দিচ্ছে সবাইকে। তখন সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির এমপি নুরুল ইসলাম নুরুল ও তার লোকজনের বিরুদ্ধে দুটি ব্রিজের (সেতু) নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
গণমাধ্যমের খবরে দেখা গেলো কাজের ঠিকাদার ও তাহিরপুরের বাদাঘাটের বাসিন্দা শফিকুল ইসলাম এ বিষয়ে গত ৩ নভেম্বর মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন। একই অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়েও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম।
ঠিকাদার শফিক অভিযোগে নুরুল ইসলাম নুরুল ও তার লোকজনের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, হয়রানি, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি উন্নয়নকাজে বাধা প্রদানের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন এমপি নুরুল ইসলাম।
এদিকে নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পরপরই এক প্রবাসীর মালিকানাধীন শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শপিং মলটির স্বত্বাধিকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইন। গণমাধ্যমের তথ্যে দেখা যায়, স্থানীয় মানুষদের ভাষ্য, শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনে বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানের সঙ্গে রাসেলের ঘনিষ্ঠতা আছে।
এখন শোনা যাচ্ছে যে, নাটোর-৪ আসনের সংসদ-সদস্য (এমপি) আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর দিকে। অথচ দীর্ঘদিন ধরে শাকিল ছিলেন তারই রাজনৈতিক অনুসারী। ২০২৬-এর জাতীয় নির্বাচনের পর তিনি হয়ে ওঠেন মিন্টুর ছোট ভাই মাহমুদুজ্জামান সোহাগের প্রধান সহযোগী, সব অপকর্মে তার ‘ডান হাত’। পক্ষত্যাগে শাকিলের ওপর ক্ষুব্ধ হন মিন্টু। এরই মধ্যে শাকিলের সহযোগিতায় অপরাধ সাম্রাজ্যেও আধিপত্য বাড়ান সোহাগ। মিন্টুর ইয়াবার একটি বড় চালান আটকে গায়েব করে দেন শাকিল।
বাড়তে থাকে এমপির দুই পুত্রের রাজনীতির মাঠ দখলের দ্বন্দ্ব। একপর্যায়ে জীবন দিয়ে যার চরম মূল্য দেন শাকিল। একটি গণমাধ্যমের অনুসন্ধানে বের হয় যে, নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এমপি আব্দুল আজিজের ক্ষমতার দাপটে দুই পুত্র ও ভাগিনা হয়ে উঠেছেন চরম বেপরোয়া। বিশাল অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে এমপির পারিবারিক দ্বন্ধে বড়াইগ্রাম-গুরুদাসপুর হয়ে উঠেছে সন্ত্রাসের অভয়ারণ্য।
মারামারি করছে কার স্বার্থে
এদিকে এক পরিসংখ্যানে দেখা গেছে বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) সারাদেশে রাজনেতিক সহিংসতায় ৭৩ জন নিহত হয়েছেন। এতে দেখা যায় ১ হাজার ১৩টি সহিংসতার ঘটনার ৯৩১টি ঘটেছে বিএনপির অন্তর্কোন্দল এবং বিএনপির সঙ্গে অন্য রাজনৈতিক দলের মধ্যে। রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করে দেখা গেছে নিহত ৭৩ জনের মধ্যে বিএনপির ৪৬, জামায়াতের ৮, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ ও চরমপন্থি দলের সদস্য ১ জন। অন্যান্য দল বা রাজনৈতিক পরিচয় অজানা রয়েছেন ১২ জন।
আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, সংসদ নির্বাচন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা ও বিভিন্ন দলের সমাবেশকেন্দিক্র সহিংসতা, বাড়িঘর, যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজিকেন্দ্রিক সহিংসতার ঘটনা রয়েছে। কেননা পরিসংখ্যানে দেখা গেলো এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলের ৩৪২টি ঘটনায় নিহত হয়েছেন ৪০ জন এবং আহত ২ হাজার ৬৩২ জন। বিএনপি-জামায়াতের মধ্যে ৩২১টি সংঘর্ষে ১১ জন নিহত ও ২ হাজার ১৯০ জন আহত হয়েছেন। বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ৯৩টি সংঘর্ষে নিহত হয়েছেন ৯ জন, আহত হয়েছেন ৫৪৫ জন।
হাইকামান্ডের বয়ান কাজে আসছে না
২০২৪ সালের ৫ আগস্ট বা পরবর্তীতে রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধের বিষয়ে তারেক রহমান সংযম প্রদর্শন এবং প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এবং তার দল বারবার আহ্বান জানিয়েছেন, যে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় এবং মব ভায়ালেন্স বা দলীয় সহিংসতা পরিহার করে।
এর পাশাপাশি তিনি বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমান মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং এতে কোনো ধরনের বাধা না দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি দেশের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। তার এই ধরনের বয়ানের পক্ষে তিনি নিজে অটুট থাকলেও দলের বেপরোয়া অংশটি কিছুতেই মানছে না।
কেননা তারই হস্তক্ষেপে ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় আলোচিত বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে হয়েছে। অন্যদিকে রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরদিনই প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ডেকে পদত্যাগ করতে বলেছিলেন।
ফলে দেখা যাচ্ছে হাইকমান্ড কঠোর হলেও খুব একটা ভালো কিছু মাঠে দেখা যাচ্ছে না..। প্রশ্ন হচ্ছে বিএনপির যারা এমনন বেপরোয়া আচরণ করছে তারা আসলে কি? কি করতে চায়? তারা কি কারো আগমণে পথ খুলে দিচ্ছে? তারা কি কোনো ষড়যন্ত্রের ফাদে পা দিয়ে না-কি এতে পুরোপুরি জড়িত-এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

