সৌর বিদ্যুৎ সম্প্রসারণে সরকারের নেয়া পদক্ষেপে আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ৩ নভেম্বর মঙ্গলবার সকালে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের এই লক্ষ্যমাত্রার কথা জানান দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আপনারা জেনে আশ্বস্ত হবেন যে, সৌর বিদ্যুৎ স্থাপন এবং সম্প্রসারণ সহজ করতে-বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬ প্রণয়ন করেছে সরকার।

এই খাতে বিনিয়োগকে উৎসাহিত করতে বিভিন্ন নীতিমালা সহায়তা, কর ও শুল্ক সুবিধা এবং আর্থিক প্রণোদনার ব্যবস্থাও সরকার এরই ভেতরে গ্রহণ করেছে। সবকিছু ইনশাল্লাহ কল্পনা মাফিক যদি এগোয়ে আগামী গ্রীস্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে সরকার ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ সংযোগ করতে সক্ষম হবে ইনশাল্লাহ।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রত্যাশা সরকারি-বেসরকারি, অফিস-স্কুল-কলেজ-হাসপাতাল-শিল্প কারখানা-বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাসাবাড়ির ব্যবহৃত ছাদগুলো সৌর বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হোক। সেক্ষেত্রে নেট মিটারিং ব্যবস্থার আওতায় স্থাপিত সৌর বিদ্যুৎ সিস্টেম থেকে নিজস্ব ব্যবহারের পরে যারা বাড়তি সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবাহ করতে সক্ষম হবেন ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে বিশেষ করে প্রণোদনাসহ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে ক্রয় করবে তাদের কাছ থেকে।

বিদ্যুৎ এবং জ্বালানিতে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে সরকার। এরই অংশ হিসেবে সরকার ইতিমধ্যে ২০৩০ সালের ভেতরে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০২৬ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়ন যুগ উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সরকারের এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষের সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি সরকার উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান। উন্নয়ন সহযোগী এবং সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন কোনভাবেই অসম্ভব হবে না ইনশাল্লাহ। আসুন আমরা সূর্যের আলোকে দেশের সম্পদে রূপান্তরিত করি। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজম্যের জন্য একটি সমৃদ্ধ স্বনির্ভর এবং পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ে তুলি। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুইদিনের বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।

বিদ্যু, জ্বালানি ও খনিজ সস্পদ মন্ত্রণালয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলমেন্ট কোম্পানি রিমিটেড(ইডকল) যৌথভাবে এই সোলার এক্সপোর আয়োজন করে। এবারের এক্সপ্রো মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, নৌর বিদ্যুতের আয় বাড়াই।’

অনুষ্ঠানে ইনোভেটিভ আইডিয়া উপস্থাপন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানিসহ কয়েকটি বিষয়ে কয়েকজন তাদের ইনোভেটিভ আইডিয়া উপস্থাপন করে আজ পুরস্কৃত হয়েছেন। এই প্রতিযোগিতায় কমপক্ষে তিন শতাধিক মেধাবী তরুণ তরুণী নতুন আইডিয়া উপসথ স্থাপন করেছিলেন। আমি প্রত্যেককেই জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি চাই আগামীর বাংলাদেশে এভাবে জ্ঞানের প্রতিযোগিতা চলুক। চলুক নিত্য নতুন উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা।

আমি মনে করি আমাদের অবশ্যই মনে রাখা জরুরি আপনার একটি ইনোভেটিভ আইডিয়া হয়তো বাংলাদেশের জন্য হতে পারে গেম চেঞ্জিং ইস্যু। অর্থের অভাবে যাতে তারুণ্যের কোন উদ্ভাবনী আইডিয়া হারিয়ে না যায় সেটি নিশ্চিত করার জন্য বর্তমান চলতি বাজেটে স্টার্টআপের জন্য বর্তমান সরকার ৫শ কোটি টাকা বরাদ্দ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী সোলার এক্সপো-২০২৬ পরিদর্শন করেন। সৌর বিদ্যুৎ উদ্যোক্তারাই এই উদ্যোগের মূল চাবি কাঠি’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ সম্প্রসারণের অর্থায়ন সহজ করতে সরকার প্রাথমিকভাবে ১ হাজার ৫শ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে। নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা যেন শুধু অর্থের অভাবে পিছিয়ে না পড়েন সরকার সেটিকে নিশ্চিত করতে চায়।

‘কুইট রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব’

প্রধানমন্ত্রী বলেন, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বা করেছে এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ উৎপাদনের স্মরণতা অর্জনের লক্ষ্যেই আজকের এই বাংলাদেশ সোলার এক্সপোর্ট আয়োজন। নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ করার ক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই সোলার এক্সপোতে দেশের বিভিন্ন এলাকা থেকে সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং তরুণ সক্রিয়দের অংশগ্রহণ প্রমাণ করে কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এখন আরেকটি শুধু সম্ভাবনার খাত নয় বরং এটি একটি অনিবার্য বাস্তবতা।

‘দেশটাকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিলো’

প্রধানমন্ত্রী বলেন, দেশটাকে সম্পূর্ণ আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করে ফেলা হয়েছিল। ফলে যেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি প্রক্রিয়ায় মারাত্মক বিঘ্ন ঘটেছে বা বিঘ্ন সৃষ্টি হওয়ার কারণে জ্বালানি এবং বিদ্যুৎ সরবারহের ক্ষেত্রে বাংলাদেশকে সংকট মোকাবেলা করতে হয়েছে এবং সেই সংকটের ভিতর দিয়ে দেশ এবং দেশের জনগণ এখনো যাচ্ছে।

দেশের জ্বালানি এবং বিদ্যুৎ পরিস্থিতি যথাযথভাবে স্বাভাবিক রাখার জন্য ২০২৫-২৬ অর্থ বছরে সরকার বিদ্যুৎ খাতে এরই ভিতরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে বিদ্যুতের প্রায় সমপরিমাণ চাহিদা রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার ডিজেলের মজুদও বাড়িয়েছে। কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে কয়লা সরবাহ এবং বিদ্যুৎ নিশ্চিত করারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিকল্প সরবাহকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। জ্বালানি তেল সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইতিমধ্যে ৬ হাজার কোটি টাকা আলাদা বরাদ্দ করা হয়েছে।

‘কিভাবে বিদ্যুৎ চাহিদা মেটানো যায় সেটি অগ্রাধিকার’

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি নিরপতা নিশ্চিত করা এবং বিদ্যুৎ উৎপাদন বিগত সরকারগুলোর ব্যর্থতা কিংবা ভূমিকা নিয়ে আলোচনা সমালোচনা করে সময় নষ্ট করার পরিবর্তে আমি মনে করি আগামী দিনগুলোতে কিভাবে বিদ্যুতের চাহিদা মেটানো যায়। বাসাবাড়ি এবং ব্যবসা-বাণিজ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবাহ নিশ্চিত করা যায় বর্তমান সরকারের কাছে সেটিই হচ্ছে প্রায়রিটি। সেটিই হচ্ছে অগ্রাধিকার। দেশের জ্বালানি এবং বিদ্যুৎ পরিস্থিতিতে জনগণের ভুগান্তি সম্পর্কে সরকার সচেতন।

বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের। ফলে চলমান জ্বালানি এবং বিদ্যুৎ সর্ব স্থিতিশীল রাখা। বিদ্যুৎ খাতের ব্যয় এবং চুক্তি পর্যালোচনা করা,দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো। যার বেশ কিছু নিউজ এরই মধ্যে আপনারা মেইনস্ট্রিম মিডিয়াতে এবং সোশাল ভিডিওতে দেখেছেন গত কয়েকদিন ধরে, জ্বালানি উৎসে বৈচিত্র আনা এবং দ্রুত সৌরবিদ্যুৎ সম্প্রসারণৃ. এসব বিষয়গুলো সরকার একযুগে কাজ করছে।

‘ছাদে সোলার প্যানেল স্থাপন করুন’

প্রধানমন্ত্রী বলেন, আপনারা এর মধ্যে জেনেছেন সরকার অনেক প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ এগিয়ে চলেছে। আপনাদের প্রতি আহ্বান জানানোর আগে আমি নিজেই আমার বাসায় সোলার প্যানেল স্থাপন করেছি। ইতিমধ্যে আমার বাসায় ব্যবহারের বিদ্যুতের কিছু অতিরিক্ত ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত করতে সক্ষম হয়েছি প্রায় প্রতিদিন। আমি মনে করি, সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকারি এবং বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করা অত্যন্ত প্রয়োজন। সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় অর্থায়নের পাশাপাশি সৌরবিদ্যুৎ যন্ত্রপাতির দামও কমানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‘বিদ্যুৎ খরচ কমানো সরকারের অগ্রাধিকার’

প্রধানমন্ত্রী বলেন, সৌর প্যানেল ইনভার্টার এবং ব্যাটারির মত প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি এবং দেশীয় উৎপাদন উৎসাহিত করতে কর এবং শুল্ক সুবিধা দেওয়া হয়েছে। শুধু বেশি বিদ্যুৎ উৎপাদনই একমাত্র লক্ষ্য নয়। জনগণের ব্যবহারের জন্য বিদ্যুতের খরচ কমানো সরকারের একটি অগ্রাধিকার। সৌরবিদ্যুৎ খাতে সম্পৃক্ত ৮ হাজারেরও বেশি সার্ভিস প্রতিষ্ঠান প্রোভাইডার প্রতিষ্ঠান রয়েছেন। যারা আজকের এই অনুষ্ঠানের সঙ্গেও রয়েছেন।

আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই একটি সৌরবিদ্যুৎ স্থাপন করার পর সেটি ঠিকমতন কাজ করছে কিনা, নিয়মিত রক্ষণানাবেক্ষণ হচ্ছে কিনা এবং গ্রাহক প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কিনা অনুগ্রহপূর্বক সেদিকে লক্ষ্য রাখবেন। অপরদিকে আমি বিদ্যুৎ বিতরণ সংস্থা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিও আহ্বান রেখে বলতে চাই আপনারা উদ্যোক্তাদের সঙ্গে দয়া করে নিয়মিত যোগাযোগ রাখবেন। তাদের সমস্যা সম্ভাবনার প্রতি আন্তরিক থাকবেন।

‘এক বছরের মধ্যে ১৭ হাজার পাম্প সৌর বিদ্যুতে চলবে’

প্রধানমন্ত্রী বলেন, কৃষিতে সৌর বিদ্যুতের বিশাল সম্ভাবনা রয়েছে। কৃষকদের সেচের জন্য সরকার ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সরবারহ করে। সরকার পর্যায়ক্রমে বিদ্যুৎ চালিত শেষ পাম্পগুলোকে সৌর চালিত শেষ পাম্পে রূপান্তরীত করার পদক্ষেপ নিয়েছে। আমরা বরেন্দ্র এলাকা এর মধ্যেই কাজ শুরু করেছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে আমরা ১৭ হাজার পাম্পগুলোকে আমরা ইনশাল্লাহ সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসতে সক্ষম হব।