২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর বর্তমানে দলটির বিরুদ্ধে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বিভিন্ন মহলে অসন্তোষের বিষয়গুলো উঠে আসছে। তবে রাজনৈতিক দল বা মহলের মধ্যে জামায়াত ও তা-র দ্বারা আর্থিক পৃষ্ঠপোশকতায় গড়ে উঠা ঘরণার রাজনৈতিক বিশ্লেষক, জোট এবং সুশীল সমাজের পক্ষ থেকে সরকারের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করা হচ্ছিল ।
আর এমন পরিস্থিতিতে অনুৃষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত কিছুটা হলেও সুবিধা করে নিতে পারবে এমন শক্ত আশা-ও ছিল তাদের। কিন্তু তাদের সে আশা মাটির সাথে মিশে গেছে। উপনির্বাচনের ফলাফল বলা যায় এক অন্য রকম মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। কেননা জামায়াত ও তার ঘরণার রাজনৈতিক বিশ্লেষক, জোট এবং সুশীল সমাজকেও দিয়েছে নতুন বার্তা।
গত ২৯ অক্টোবর জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। তার নিকটতম প্রতিদ্বদ্বী জামায়াত-নেতৃত্বাধীন জোটের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
নির্বাচনের পরের কথা
নির্বাচনে বিজয়ী হওয়ার পর জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে যান বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। এ সময় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত সংসদ সদস্য। মির্জা ফয়সল আমিন বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিরোধী দলের প্রার্থীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। অন্যদিকে, বিজয়ী প্রার্থীকে ধন্যবাদ জানিয়ে দেলাওয়ার হোসেন জানান, দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা তার। নির্বাচনের পর দুই নেতার এই সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
নির্বাচনের আগে হম্বি-টম্বি
ঠাকুরগাঁও উপনির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে এবং ভোট কারচুপি হলে এই আন্দোলন পুরো দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জামায়াতের কেন্দ্রীয় নেতারা সতর্ক করেছিলেন। জোটের অন্যতম নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক হুঁশিয়ারি দিয়েছিলেন, সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার পরিবর্তন না হলে তাদের জোটকে ‘বড় কর্মসূচির দিকে’ যেতে হতে পারে। এমনকি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের কঠোর নিরপেক্ষতা নিশ্চিত করতে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামের অপসারণ বা প্রত্যাহারের দাবি জানিয়েছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।
ফলাফলে যে বার্তা পেলো জামায়াত
জামায়াত জোট ভেবেছিল তাদের মতে দেশে ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধে যে অসন্তোষ বাড়ছে তা-তে করে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফল সম্পূর্ণ উল্টে যাবে। ভোটাররা তাদেরকেই ভোট দেবে। সে হিসাবে দলের পাশাপাশি জোটের পক্ষ থেকেও শক্ত প্রচারণা চালানো হয়। কিন্তু বাস্তবে দেখা গেলো ভিন্ন চিত্র। কারো কারো মতে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ-ই আসন স্থানীয় জনগণের কাছে মর্যাদার আসন।
তা-ই এতে অন্যকোনো দলের কেউ বিজয় ছিনিয়ে নিলে তা তাদের জন্য অসম্মানজনক হবে বলেই বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন জয়লাভ করেছেন। তাছাড়া বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন এই আসনের সংসদ-সদস্য-ও ছিলেন। এদিকে আরেক হিসাবে দেখা গলো শুধু নিজের কেন্দ্র নয়, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বদ্বী জামায়াত-নেতৃত্বাধীন জোটের দেলাওয়ার হোসেন ১৮২টি ভোটকেন্দ্রে পরাজিত হয়েছেন এ প্রার্থী, যা মোট ভোটকেন্দ্রের ৯৮ শতাংশের বেশি।
তিনি মাত্র তিনটি ভোটকেন্দ্রে প্রতিদ্বন্ধী প্রার্থীর তুলনায় বেশি ভোট পেয়েছেন, যা সব কেন্দ্রের দুই শতাংশের কম। হিসাবে দেখা যায় এই কেন্দ্রে জামায়াত সংখ্যালঘুদের নতুন কায়দায় তাদের সমর্থন নিতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। কারো কারো এমন ধারণা ছিল জামায়াত খুব সহজে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকেও গোপনে ম্যানেজ করে ফেলেছে। কিন্তু প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, জামায়াত নানান ধরনের ম্যাকানিজম করেও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কেড়ে নিয়ে পারেনি।
অনেকের মতে, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ব্যাপারে আন্তরিকতাতে এখনো আস্থা রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বিএনপি নিজেদের কাছে নিতে পেরেছে। তাছাড়া ওই এলাকায় নির্বাচনে মূল প্রভাব-ও ফেলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। মূলত সংখ্যালঘু ভোটের সমর্থনেই বিএনপি প্রার্থী বিশাল জয় পেয়েছেন। অন্যদিকে একিইভাবে মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি অংহিস রাজনীতিতে দেশকে বিএনপি স্থির রাখবে-এমন বিশ্বাসে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিেেক ভোট দিয়েছে।
কারণ তারা মনে করেছে জামায়াতের কাছে দেশ ও জনগণ কিছুই ভবিষ্যতে নিরাপদ না। খোঁজ নিয়ে জানা গেছে এমন কি পলাতক আওয়ামী লীগ নেতারাও ফোনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলে শোনা যায়। কারণ জুলাই বিপ্লবের পরে ফ্যাসিবাদের পতনের পরে সেখানে তাদের ফেলে যাওয়া হাজার হাজার সমর্থক নেতাদের মিথ্যা মামলা মোকাদ্দমায় জড়িয়ে নাজেহাল করা হচ্ছে না। একারণে তারা ‘রাষ্ট্রপতির’ এলাকা নিরাপদ থাকবে আশ্বস্থ হয়ে বিএনপিকে বেছে নিয়েছে।
আর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এমনিতে সেখানেও এমনকি সব দলমতের কাছে একজন সজ্জন রাজনীতিবিদ হিসাবে সমাদৃত। আর এতো বিশ্লেষণের পরে জামায়াত বুঝতে পেরেছে এখনো তারা তাদের আর্থিক পৃষ্ঠপোষকতা গড়ে উঠা রাজনৈতিক বিশ্লেষক, জোট এবং সুশীল সমাজের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় কাজ হচ্ছে না বা হয়নি।
এর পাশাপাশি জামায়াতকে কোনোভাবেই কেউ এখনো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কিংবা ভবিষ্যতে তাদের দ্বারা অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখা যাবে যাবে সে বিষয়ের ব্যাপারে নিশ্চিত না। বিশ্লেষকদের মতে, এখন দেখা যাবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন এমন বার্তা পেয়ে জামায়াতের অর্থে লালিত পালিত ঘরণার রাজনৈতিক বিশ্লেষক, জোট এবং সুশীল সমাজ সামনের দিকে কি কি পরিকল্পনা নেয়..।

