গত আওয়ামী সরকারের সময়ে সম্পাদিত মেগা প্রকল্পগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ জাপান সরকারের সহায়তায় কক্সবাজারের মাতারবাড়ীতে কয়লা ভিত্তিক আধুনিক প্রযুক্তির বৃহৎ বিদ্যুৎ গভীর সমুদ্রবন্দর অবকাঠামো গড়ে তোলা। এখানে পরিকল্পনা আছে বেসড এলএনজি টার্মিনাল, এলপিজি টার্মিনালসহ জ্বালানি বিদ্যুৎ হাব এবং আঞ্চলিক বাণিজ্য হাব গড়ে তোলা।
জাপান সরকারের সহায়তায় জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগে এখানে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন সকল স্থাপনা গড়ে উঠলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এমনকি চীন, মায়ানমার এই সমুদ্র বন্দর ব্যবহার করে উপকৃত হবে। কক্সবাজার হয়ে উঠবে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মিলন মোহনা। জাপান সরকার প্রস্তাবিত বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ কোনোভাবে চীনের বেল্ট এন্ড রোডের প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা না করে একটি আরেকটির পরিপূরক অথবা সম্পূরক বিবেচনা করলে সংশ্লিষ্ট সব দেশ উপকৃত হবে।
কক্সবাজার বিমান বন্দরকে আধুনিকায়ন করে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, চট্টগ্রাম-কক্সবাজার রেল সংযোগ এবং পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের দূরদর্শীতাকে সবসময় সমর্থনযোগ্য উদ্যোগ। জাপান বাংলাদেশ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করলে একসময়ের অবহেলিত মাতারবাড়ী মহেশখালী বাংলাদেশের জন্য টেকসই অর্থনৈতিক উন্নয়নে বিশাল অবদান সৃষ্টি করবে।
বাংলাদেশের এই অঞ্চল ছাড়া অন্য কোথাও গভীর সমুদ্র গড়ে তোলার সুযোগ আছে। প্রমাণিত হয়েছে একমাত্র মাতারবাড়ীতেই কয়লা পরিবাহী জাহাজ আসছে, অদূর ভবিষ্যতে এখানেই ল্যান্ড বেজড এলএনজি টার্মিনাল এবং এলপিজি টার্মিনাল গড়ে উঠতে পারে। সরকার চাইলে এখানে আরো একটি বা দুইটি কয়লা বা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার, জ্বালানি তেল, পেট্রোলিয়াম প্রোডাক্টস, এলএনজি রক্ষণাগার গড়ে তুলতে পারবে।
ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে মাতারবাড়ী মহেশখালী এলাকার উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হবে না। এই বিশাল পরিকল্পনা সুসমন্বিত হতে হবে। সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা আরো আধুনিক হতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়নের পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশকে ভারত, মায়ানমার, ভুটান ও নেপালের সঙ্গে অর্থনৈতিক দ্যূতিয়ালি আরো নিবিড় করতে হবে। সব কিছু সঠিক পরিকল্পনার মাধ্যমে সুসমন্বিতভাবে সম্পাদন করলে ২০৩৫ নাগাদ মাতারবাড়ী-মহেশখালী হয়ে উঠবে বাংলাদেশ, তথা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক এবং বাণিজ্যিক হাব।
এটা আর বলার অপেক্ষা রাখে না যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার জাপান সফরের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ আরো বেগবান হয়েছে।

