১২ আইটেমের ইফতার বক্স ৯.৯৯ ডলার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 25-02-2026

১২ আইটেমের ইফতার বক্স ৯.৯৯ ডলার

গত ১৮ ফেব্রুয়ারি থেকে প্রবাসে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর বাংলাদেশি মসজিদগুলোতে শুরু হয়েছে তারাবির নামাজ। অধিকাংশ মসজিদে খতম তারাবির ব্যবস্থা রাখা হয়েছে। একসময় খতম তারাবি নিয়ে মসজিদগুলোতে ইমাম নিয়ে সমস্যা হতো। এখন সেই সমস্যা নেই। একসময় বাংলাদেশ থেকে ইমাম আনা হতো। এখন আর তার প্রয়োজন নেই। কারণ বাংলাদেশ অধিকাংশ মসজিদেই মাদরাসা করা হয়েছে। কোথাও খণ্ডকালীন, আবার কোথাও পুরোদমে মাদরাসা চালু করা হয়েছে। সেই সঙ্গে কোরআনে হাফেজ করার ব্যবস্থাও। সেই সব মাদরাসা থেকে পাস করা নতুন প্রজন্মের হাফেজরাই এখন নামাজ পড়াচ্ছেন। সেই সঙ্গে রয়েছেন মসজিদের নিয়মিত ইমামরা। রোজা নিয়ে প্রবাসে বিভক্তি সৃষ্টি হলেও এবার সবাই একই দিনে রোজা শুরু করেছেন। সেই সূত্রে বলা যায়, ঈদ এবার একই দিনে অনুষ্ঠিত হবে। কেয়ার সূত্রে জানা গেছে, এবার আমেরিকায় সাড়ে তিন হাজার মসজিদে খতম তারাবির নামাজ অনুষ্ঠিত হচ্ছে। নিউইয়র্কের টাইম স্কোয়ারে তারাবির নামাজ আদায় করা হয়েছে।

অন্যদিকে পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, ব্রুকলিন, ব্রঙ্কস, জ্যামাইকা, এস্টোরিয়া, ওজনপার্কে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোতে রকমারি ইফতার বিক্রি করা হচ্ছে। সেই সঙ্গে পার্টি হলগুলোতে চলছে ইফতার পার্টি। বিভিন্ন রেস্টুরেন্ট মালিকদের সঙ্গে আলাপকালে তারা জানান, অন্যান্য বছরের মতো এবারও ইফতার বক্স বিক্রি করা হচ্ছে। সেই সঙ্গে রয়েছে ইফতার স্পেশাল হালিম, বিভিন্ন ধরনের জিলাপি এবং কাবাব। তারা বলেন, ইফতার বক্সে রয়েছে ১০ থেকে ১৬ আইটেম পর্যন্ত। এসব ইফতার বক্স ৭.৯৯ ডলার থেকে ৯.৯৯ ডলার বিক্রি করা হচ্ছে। আবার ওবান কোন স্টোরে ১২ আইটেমের ইফতার বক্স ১১.৯৯ ডলার। ইফতার আইটেমের মধ্যে রয়েছে- ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি, পাকোড়া, মরিচা, মুড়ি, জিলাপি, বিরিয়ানি, খেজুর, কাচা ছানা, আলুর চপ, ফ্রাই চিকেন, সেমাই, বিভিন্ন ধরনের ফ্রুটস, শরবত এবং শসাসহ অন্যান্য আইটেম। এসব রেস্টুরেন্টে ইফতারের সময় প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায়। নিউইয়র্কের আশপাশের স্টেট থেকেও অনেকে আসেন জ্যাকসন হাইটসের রেস্টুরেন্ট থেকে ইফতার ক্রয় করতে।

জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান জানান, তাদের সানাই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ইফতার বক্স বিক্রি করা হচ্ছে। ১২ আইটমের ইফতার বক্স বিক্রি করা হচ্ছে ৯.৯৯ ডলারে। এ ছাড়াও রয়েছে ইফতারির হালিম, জিলাবী এবং বিভিন্ন ধরনের কাবাব। তাদের রেস্টুরেন্ট থেকে অন্যান্য স্টেটেও অনলাইনে ইফতার বক্স বিক্রি করা হচ্ছে। অন্যদিকে সানাই’র নিজস্ব দুটো হল রুম রয়েছে। যেখানে ইফতার পার্টি দেয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরো বেশি আইটেমের ইফতার বক্স রয়েছে, তবে যতগুলো আইটেম চান তাকে তত আইটমের ইফতার দেয়া হয়।

জ্যাকসন হাইটসের প্রিমিয়াম সুইটসের বাবু খান জানান, তাদের ১২ আইটেমের ইফতার বক্স বিক্রি হচ্ছে ৯.৯৯ ডলার। এছাড়াও রমজান স্পেশাল হিসেবে রয়েছে গোট এবং বিফ হালিম। রয়েছে পাঁচ ধরনের জিলাপি। গুড়ের জিলাপি, চিনির জিলাপি, তিলের জিলাপি, শাহি জিলাপি, কোকোনাট জিলাপি ও চেচামি জিলাপি। আরো স্পেশাল রয়েছে কাচ্চিসহ অন্যান্য বিরিয়ানি। রয়েছে বিভিন্ন ধরনের কাবাব।

জ্যাকসন হাইটসের আলাদ্দীন রেস্টুরেন্টের ১২ আইটেমের ইফতার বক্স ৯.৯৯ ডলার। এছাড়াও রয়েছে চিরার সঙ্গে ফ্রুটস কাস্টার্ড, রয়েছে জিলাপি, হালিম, বিভিন্ন ধরনের কাবাব, চিকেন ফ্রাই, শ্রিম্প ফ্রাই এবং বিভিন্ন ধরনের বিরিয়ানি।

জ্যাকসন হাইটসের ৩৫ অ্যাভিনিউয়ের মাছবাজার রেস্টুরেন্টে ১২ আইটেমের ইফতার বক্স বিক্রি করা হচ্ছে ১১.৯৯ ডলার করে। ইফতার আইটেমগুলোর মধ্যে রয়েছেÑ আলুর চপ, পেঁয়াজু, বেগুনী, মরিচি, ছানা, জিলাপি, খেজুর, জর্দা, ফলমূল, অন্টন, ফ্রাইড চিকেন, চিকেন বিরিয়ানি বা বিপ তেহারি।

জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের ১২ আইটেমের ইফতার বক্স বিক্রি করা হচ্ছে ৯.৯৯ ডলার। ইফতার বক্সের বাইরে স্পেশাল আইটেমে রয়েছে বিভিন্ন ধরনের হালিম, জিলাপি, বিরিয়ানি, কাবার, লাচ্ছা পরাটা, বিফ বিহারি কাবাবসহ অন্যান্য আইটেম।

জ্যাকসন হাইটসের খলিলে এবারও মজাদার ইফতার আয়োজন

জ্যাকসন হাইটসের খলিল বিরিয়ানি হাউসে এবারও রোজাদারদের জন্য রকমারি ইফতারির আয়োজন করা হয়েছে। এর মধ্যে আছে নানাধরনের কাবাব, জিলাপি, সমুচা, ভেজিটেবল পাকোড়া, হালিম, সরবত, খোরমা, নানা জাতের মিষ্টি, পুরি, পিঁয়াজু, বেগুনি, ছোলা, আলুচপ, ডিমচপ, সিঙ্গাড়া এবং নানা পদের বিরিয়ানি, চিকেন ফ্রায়েড রাইস, ভেজিটেবল ফ্রায়েড রাইস, তিলি চিকেনসহ নানারকম চাইনিজ আইটেম।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান জানান, রোজাদাররা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের খেদমতের জন্য প্রতি বছর সাধ্যমতো চেষ্টা চালাই। এবারও তার ব্যতিক্রম হয়নি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)