ঈদের জামাত কখন কোথায়


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 18-03-2026

ঈদের জামাত কখন কোথায়

চাঁদ দেখাসাপেক্ষ আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার অথবা ২০ মার্চ শুক্রবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ঈদ পালনে প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যেই তারাই ঈদের বাজার সম্পন্ন করেছেন। অন্যদিকে নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকার বিভিন্ন মসজিদের পক্ষ থেকে ঈদ জামায়াতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম থাকায় অধিকাংশ মসজিদের পক্ষ থেকে মসজিদের ভেতরেই একাধিক জামায়াতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আবার অনেক মসজিদের পক্ষ থেকে খোলা আকাশের নিচে ঈদ জামায়াতের ঘোষণা দেওয়া হয়েছে। তবে আবহাওয়া খারাপ থাকলে বা বৃষ্টি হলে মসজিদের ভেতরেই ঈদ জামায়াতের ব্যবস্থা রাখা হয়েছে। সব ঈদ জামায়াতেই মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন মসজিদের ইমামরা জানিয়েছেন, চাঁদ দেখাসাপেক্ষ আগামী ১৯ অথবা ২০ মার্চ ঈদুল ফিতর। তবে তাদের মতে ২০ মার্চই ঈদুল ফিতর হবার সম্ভাবনা বেশি।

জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে এবার ঈদ জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভেতরেই। মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার জানিয়েছেন, ঠান্ডার কারণে এবার ঈদের তিনিটি জামাত অনুষ্ঠিত হবে ২০ মার্চ মসজিদের ভেতরে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায়। প্রয়োজনে হলে চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১১টায়। প্রতি জামায়াতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

জ্যাকসন হাইটস ইসলামি সেন্টারের উদ্যোগে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে ২০ মার্চ ৭৩ স্ট্রিট রোজভেল্ট এবং ৪১ অ্যাভিনিউর মাঝে খোলা আকাশের নিচে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়।

এস্টোরিয়ার আল আমিন মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে ২০ মার্চ মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রিটের ৩৬ এবং ৩৭ অ্যাভিনিউর মাঝে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভেতরে তিনটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, সকাল সাড়ে ৯টায় এবং সকাল সাড়ে ১০টায়। মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

জ্যামাইকার দারুস সালাম মসজিদের উদ্যোগে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের অভ্যন্তরে। প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে, তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে এবং চতুর্থ জামাত সকাল ১০টা ৩০ মিনিটে। প্রথম জামাত ছাড়া সব জামায়াতেই মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে।

ম্যানহাটনের মদিনা মসজিদে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে ২০ মার্চ। প্রথম জামাত সকাল ৮টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৯টা ১৫ মিনিটে।

ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে ২০ মার্চ ১৫-৩১ ওভেলস্ট্রিট স্কুল মাঠে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯টা ১৫ মিনিটে।

ব্রুকলিনের নিউকার্কের বেলাল মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে।

ওজোনপার্কের ফুলতলী জামে মসজিদ : স্থানীয় স্কুল পার্কে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়। বৃষ্টি হলে মসজিদে ৩টি জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং ৩য় জামাত সকাল ৯টায়।

ওজোনপার্কের আল ফোরকান জামে মসজিদ : ৭৭ স্ট্রিট ও গ্লিন মোর অ্যাভিনিউর উপর অবস্থিত আলফোরকান জামে মসজিদে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং ২য় জামাত সকাল ৯টায়।

ওজোনপার্কের মুনা সেন্টার অব নিউ ইয়র্ক : ওজোনপার্কের ৮০ স্ট্রিট ও পিটকিন অ্যাভিনিউর ওপর মুনা সেন্টারে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং ২য় জামাত সকাল সাড়ে ৯টায়।

জ্যাকসন হাইটসের মুনা মসজিদের (মসজিদ নামিরা) উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদ সংলগ্ন খোলা মাঠে সকাল ৮টা ৩০ মিনিটি। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভেতরে দুটো জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়।

জ্যামাইকার আল-ফালাহ মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

উডসাইডের মাদানি মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভেতরে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়। মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

নিউইয়র্ক ঈদগাহ এবং মোহাম্মদী সেন্টারের উদ্যোগে ২০ মার্চ ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ড্রাইভার সিটি প্লাজায়। প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম জামাত সকাল ১১টায়।

ব্রুকলীন কায়তুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টা ৩০ মিনিটে চার্চম্যাকডোনাল্ড এভিনিউতে। আবহাওয়া খারাপ থাকলে ৭টা ৩০ মিনিট থেকে প্রতি ৩০ মিনিট পর পর ৫টি জামাত অনুষ্ঠিত হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)