বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত প্রতিষ্ঠান মেডোব্রুক মর্টগেজ ব্যাংক। এ প্রতিষ্ঠান ইতিমধ্যেই বাংলাদেশি কমিউনিটিতে খ্যাতি লাভ করেছে। স্বপ্ন পূরণে বা বাড়ি ক্রয়ে সবার আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মেডোব্রুক। আর এর মূল কারণ আকিব হোসেন। এই প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার। আকিব হোসেন নিউ ইয়র্কে বহু বাংলাদেশির স্বপ্ন পূরণ করেছেন। সেই স্বপ্ন পূরণকারী আকিব হোসেন এবং মেডোব্রুক আয়োজন করে ইফতার মাহফিলের। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি এবং মেডোব্রুকের গ্রাহকদের জন্য এ ইফতার পার্টি ও মিলনমেলার আয়োজন করা হয়। গত ১২ মার্চ ইফতার পার্টি অনুষ্ঠিত হয় ফ্রেশমেডোর সিরাজি রেস্টুরেন্টে।
আকিব হোসেনের দেয়া ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক রোজাদারের সমাগম ঘটেছিল। এ সময় মেডোব্রুক ফিন্যান্সিয়াল মর্টগেজ ব্যাংকের প্রতিনিধি এবং কম্যুনিটি নেতৃবৃন্দ আকিবের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ।
জানা গেছে, আকিব হোসেন ২০১৫ সালে এই প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই এই ব্যাংক বাংলাদেশি কম্যুনিটিতে বিশেষ একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়। আকিব হোসেন বলেন, ইফতার-মাহফিলে কমিউনিটির সর্বস্তরে মানুষের বিপুল সমাগম দেখে আমি অভিভূত। ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে নিজের বাবা-মাসহ পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন। পরিচয় করিয়ে দেন ফুয়াদকে, যিনি এ প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন।
বাংলাদেশের জনপ্রিয় মডেল কন্যা মোনালিসার উপস্থাপনায় ইফতার মাহফিলে আকিবের ঋণ বিতরণে সততা-নিষ্ঠার প্রশংসা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, ফিডেলিস কেয়ারের মোশাইদ হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টির মেম্বার বদরুন খান মিতা, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এস আই সুলতান, ইকবাল হোসেন, জামাল হোসেন, মাসুদ সিরাজি, শামীম আহমেদ, আতিকুল ইসলাম জাকির, নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, খলকুর রহমান, রিপন মিয়া, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এফ মিসাহউজ্জামান, কম্যুনিটি অ্যাকটিভিস্ট নওশাদ হোসেন, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, জামাল হোসেন, রিয়েল এস্টেট ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।
ইফতার পার্টিকে সফল ও সার্থক করার জন্য আকিব হোসেন সবাইকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে আগামী দিনে আরো বড় আকারে অনুষ্ঠান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।