পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর উপলক্ষে গত ১৫ মার্চ রাতে আলোচনা সভা, বিশেষ দোয়া ও ফান্ডরেইজিংয়ের আয়োজন করেন মুনা সেন্টার অব জ্যাকসন হাইটস (মসজিদ নামিরাহ)। সেন্টার পরিচালনা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মানবিক ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা নর্থ আমেরিকান হিউম্যানিটারিং এইড অ্যান্ড রিলিফ (নাহার)-এর চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক ডা. আতাউল হক ওসমানী। বিশেষ অতিথি ছিলেন সেন্টারের ইমাম মাওলানা অলিউর রহমান সিরাজী। বক্তব্য রাখেন, হাফিজ রিয়াজ উদ্দিন রাইয়্যান ও হাফিজ তানভীন। অনুষ্ঠান পরিচালনা করেন সেন্টারের সাধারণ সম্পাদক কায়কোবাদ কবির।
প্রধান অতিথি ডা. আতাউল হক ওসমানী পবিত্র কোরআনের সুরা আল-কদর তেলাওয়াত করে বলেন, ‘কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম।’ এই রাত সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। গুনাহ মাফ এবং অধিক সওয়াবের আশায় প্রত্যেক মুসলমানরা নফল ইবাদত, কোরআন তেলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করার গুরূত্বারোপ করেন এবং সেন্টার সার্বিক উন্নয়নে ফান্ডরেইজিং করেন তিনি।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নাসির উদ্দিন আহমেদ, মু. ফখরুল ইসলাম মাছুম, প্রফেসর সোলায়মান, আজগর আলী, আব্দুল হাকিম মিয়া প্রমুখ। প্রায় আড়াইশ লোকের উপস্থিতিতে বিশ্বশান্তি কামনা করেন দোয়া পরিচালনা করেন সেন্টারের ইমাম ও খতিব মাওলানা অলিউর রহমান সিরাজী।