নিউ ইয়র্কের উন্নয়নে বাংলাদেশি ব্যবসায়ীদের অবদানের প্রশংসা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-03-2026

নিউ ইয়র্কের উন্নয়নে বাংলাদেশি ব্যবসায়ীদের অবদানের প্রশংসা

পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চেতনাকে ধারণ করে, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ) আয়োজন করে এক আবেগঘন ও হৃদয়ছোঁয়া ইফতার মাহফিল। গত ১২ মার্চ ৭৪ স্ট্রিটে অবস্থিত সানাই রেস্টুরেন্ট ও পার্টি হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয়ে রমজানের পবিত্র বার্তা-মানবতা, সহমর্মিতা, দানশীলতা ও পারস্পরিক ভালোবাসার এক অনন্য প্রকাশ ঘটান। ইফতারকে ঘিরে সেখানে সৃষ্টি হয় উষ্ণ ও প্রাণবন্ত মিলনমেলার পরিবেশ, যেখানে ধর্ম-বর্ণ ও পেশার ভিন্নতা ভুলে সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন। এ অনুষ্ঠানের কো-স্পনসর ছিলেন নিউ ইয়র্ক সিটি কম্পট্রোলার মার্ক লেভিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন অ্যাসেম্বলীম্যান স্টিভেন রাহা, কাউন্সিম্যান শেখর কৃষ্ণান, ডিস্ট্রিক্ট ৩০ থেকে অ্যাসেম্বলীম্যান প্রার্থী সাবেক পুলিশ অফিসার শামসুল হক

প্রবাসের ব্যস্ত জীবনেও এমন আয়োজন সবার মনে নতুন করে জাগিয়ে তোলে দেশের স্মৃতি, শিকড়ের টান এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার অনুভূতি। একই টেবিলে বসে ইফতার ভাগাভাগি করা যেন হয়ে ওঠে ঐক্য, বন্ধুত্ব ও মানবিকতার প্রতীক। ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির কম্পট্রোলার মার্ক লেভিন, যিনি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটির সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং নিউ ইয়র্কের অর্থনীতি ও কমিউনিটি উন্নয়নে বাংলাদেশি ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন গিয়াস আহমেদ, সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান শাহ এম. নেওয়াজ, এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মঈন চৌধুরী, সমন্বয় কার্যক্রম পরিচালনা করেন চিফ কো-অর্ডিনেটর তারেক হাসান খান, এবং প্রধান ইভেন্ট কো-অর্ডিনেটর ছিলেন কামরুজ্জামান কামরুল।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও নেতৃবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা এম এ মাসুদ, মোহাম্মদ হাসান জিলানী, আতিকুল ইসলাম জাকির, মোহাম্মদ কাশেম, ইঞ্জিনিয়ার হাসান, আব্দুল আলিম, পিয়ার মোহাম্মদ, শাকিল মিয়া, আসেফ বারী টুটুল, মনসুর খান, হারুন ভূইয়া, জেড আলম নমি, সেলিম হারুন, বিপ্লব সাহা, রাশেদ আহমেদ, মাহমুদ হোসেন বাদশা, হোসেন রানা, মাজেদা উদ্দিন, আবু নোমান শাকিল, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, আব্দুর রহিম হাওয়লাদার, সালেহ চৌধুরী, প্রফেসর রফিকুল ইসলাম, একেএম রফিকুল ইসলাম ডালিম, সাইফুল ইসলাম লিটন, মশিউর রহমান মজুমদার এবং মিয়া মোহাম্মদ দুলাল।

অনুষ্ঠান পরিচালনায় সমন্বয়ক ছিলেন এস কিউ আলম, ডা. বার্ণালী হাসান, আফতাব জনি, শেখ সায়েম, শাহ চিশতী, মহসিন ননী, মিসেস মান্নান, আমিন ম্যাক এবং মোহাম্মদ এম আবেদ। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বাবু খান, জেড আর চৌধুরী লিটু, মো. মফিজুর রহমান, মাসুদ রানা তপন, ফেমদ রকি, শিল্পী রানো নেওয়াজ এবং ফয়সাল আজিজ।

ইফতার মাহফিলে প্রবাসী ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এ ধরনের ইফতার অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ। আয়োজকরা জানান, জেবিবিএ নিয়মিত সামাজিক ও কমিউনিটি কার্যক্রম পরিচালনা করে প্রবাসে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করতে এবং নতুন প্রজন্মের উদ্যোক্তাদের উৎসাহিত করতে। ২০তম এই ইফতার আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন। সেই সঙ্গে বিভক্ত জেবিবিএতে ঐক্যের ধারা আবারো শুরু হলো।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)