বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ঈদ পুনর্মিলনী


ফ্লোরিডা প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 01-04-2026

বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ঈদ পুনর্মিলনী

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মার্চ রবিবার দুপুরে ফ্লোরিডার বেলে গ্লেইঠ শহরের এক মিলনায়তনে এই জাকজমকপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা ১৯৯৬ সাল থেকে নিয়মিত এই পূনর্মিলনী আয়োজন করে আসছে।

সম্প্রীতি আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং বর্ণিল আয়োজনের এই পূনর্মিলনীর সূত্রপাত ঘটে সকল ধর্মীয় বিশ্বের অমেয় বাণী পাঠের মধ্য দিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি এম গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহেদ। একটি মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই ঈদ পুনর্মিলনীতে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেন তারা হলেন লাভলু, বাবু, রুশো, শিশুশিল্পী প্রিদীব, দুলাল প্রমুখ।

শিল্পীদের মনমাতানো সংগীতে ঈদের আনন্দে মাতোয়ারা হয় সবাই। এই আনন্দকে আর একটু প্রাণবন্ত করে তোলে ছোটবেলার ঈদের স্মৃতিচারণ বিষয়ে গাল-গল্পে। এই পর্বে অংশগ্রহণ করেন অ্যাসোসিয়েশনের সিনিয়র ডাইরেক্টর মোঃ হারুন, সাংগঠনিক সম্পাদক আওয়াল দয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ, নির্বাহী পরিচালক অসীম রয়, নির্বাহী পরিচালক বুলবুল এবং আরো অনেকে। অনুষ্ঠানের সামগ্রিক সাজসজ্জা ছিলেন নির্বাহী পরিচালক টিটু এবং নির্বাহী পরিচালক তানভীর। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন তানভীর ও বাবু। এই আয়োজনে বিশেষ অবদান রেখেছেন জনপ্রিয় ব্যক্তিত্ব অ্যাসোসিয়েশনের সিনিয়র এডভাইজার আবদুল ওয়াহেদ মাহফুজ ও নাজমুন মাহফুজ।

আলোচনা পর্বে যারা অংশগ্রহণ করেন ৩১ তম এশিয়ান খাদ্য মেলাও সাংস্কৃতিক শো ২০২৬ এর নবনির্বাচিত কনভেনার আওয়ালে দয়ান, চেয়ারম্যান আবু নাঈম দাউদ, সেক্রেটারি আলম, ঢাকা ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পবন, একতারা ফ্লাইডার সি ই ও ইমরান জনি সভাপতি রুবাইয়া মামুন, বাংলাদেশ ক্লাবের সভাপতি লিটন মজুমদার, মায়ামি বৈশাখী মেলার প্রধান উপদেষ্টা জামান, ডক্টর সালাউদ্দিন, অ্যাসোসিয়নের প্রতিষ্ঠাতা সদস্য জুনায়েদ আক্তার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মঞ্জুর শাহীন, ফ্লরিডার বিশিষ্ট ব্যক্তিত্ব শাহীন মাহমুদ, আলিনুর মঞ্জু, শাহেদ নুর আজাদ সহ প্রমুখ। এদিকে বাংলাদেশ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইমরান। তিনি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পেশ করেন।

মধ্যাহ্নভোজের পর মঞ্চে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাদের ডাকা হয় এবং সম্মান জানানো হয়। উল্লেখযোগ্য সংগঠনের মধ্যে ছিল একতারা ফ্লোরিডা, বাংলাদেশ ক্লাব, মায়ামি বৈশাখী মেলা , কারিগর, ঢাকা ক্লাব। এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফ্লোরিডার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব নাঈম খান দাদন ও একতারা ফ্লোরিডার সভাপতি রুবাইয়া মামুন। এরপর মঞ্চে পরিচয় করিয়ে দেয়া হয় আগামী ৩১ তম এশিয়ান খাদ্য মেলাও সাংস্কৃতিক শোর কনভেনার আওয়ালে দয়ান চেয়ারম্যান আবু নাঈম দাউদ, সেক্রেটারি এম কে আলম।

সমাপনী বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি এবিএম মোস্তফা। গতানুগতিকতার বাইরে বেরিয়ে দেশে এবং আমেরিকার মুলধারায় সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন। তিনি এসোসিয়েশনের কার্যক্রম এগিয়ে নেয়ার ক্ষেত্রে সংগঠনের বোর্ড কর্মকর্তা, উপদেষ্টাবৃন্দ, সব সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের ঐকান্তিক ‌সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

এরপর মঞ্চে আসেন অনুষ্ঠানের মূল প্রিয় ব্যক্তিত্ব ফ্লোরিডার জননন্দিত দম্পতি মাহফুজ ও নাজমুন মাহফুজ। সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হলো।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)