আলবেনিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 01-04-2026

আলবেনিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

নিউ ইয়র্কের রাজধানী আলবেনীতে উৎসবমুখর পরিবেশে গত ২৪ মার্চ উদযাপিত হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস। নিউ ইয়র্ক স্টেটের আইনসভায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি রেজুলেশন গৃহীত হয়। অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার ৮ জন অ্যাসেম্বলি সদস্য ও স্টেট সিনেটরের পক্ষে তা আইন সভায় উপস্থাপন করেন। তুমুল করতালির মধ্যে তা গৃহিত হয়। এ সময় পুরো আইনসভা ছিল লাল সবুজের পোশাকে লোকে লোকারণ্য। এ রেজুলেশনে স্বাক্ষর করেছেন অ্যাসেম্বলি সদস্য কারিনা রয়েস, জেনিফার রাজকুমার, ডেভিড উইপ্রিন, গ্রেস লি, নাদের সায়েগ, সিনেটর জন ল্যু ও সিনেটর নাটালিয়া ফার্ণান্দেজ।

বাংলাদেশে সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে শতাধিক প্রবাসী বাংলাদেশি এ দিন নিউ ইয়র্কের আইনসভায় উপস্থিত ছিলেন। নিউ ইয়র্ক সিটি থেকে ক্যাপিটাল আলবেনিতে তারা বাস ভাড়া করে গমন করেন। তাদের সরব উপস্থিতিতে পুরো ক্যাপিটাল হল ছিল বাংলাদেশময়। ইতিহাসের সাক্ষী হতে যারা অংশ নিয়েছিলেন তারা হলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক ফুটবলার আবু জুবায়ের দারা, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দীন দেওয়ান, কমিউনিটি বোর্ড মেম্বার আমিন মেহেদি, লায়ন আহসান হাবিব, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, উপদেষ্টা আতাউল আলম, ফোবানার কর্মকর্তা কাজী আজম, উপদেষ্টা নাঈম টুটুল, জাহাঙ্গীর শহিদ সোহরাওয়ার্দি, সৈয়দ আজাদ, নওশেদ হোসেন, শাহ জে চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ ও লায়ন আবুল কাশেম।

কুইন্স বরো প্রেসিডেন্টের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

নিউ ইয়র্ক সিটির কুইন্স বরো হলে ২৩ মার্চ উদযাপিত হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস। ব্যরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস ছিলেন এর উদ্যোক্তা। এতে বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যরো প্রেসিডেন্ট বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা কুইন্সের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুইন্স ব্যরো অফিস সে দেশের লাখো শহিদকে স্মরণ করছে। অনুষ্ঠানটিতে মডারেটরের দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার সাদিক।

বরো হলে আয়োজিত অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডেও চেয়ারম্যান শাহ নেওয়াজ, তার সহধর্মিনী রানো নেওয়াজ, সোসাইটর সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দীন দেওয়ান, কমিউনিটি বোর্ড মেম্বার আমিন মেহেদি, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, সৈয়দ আজাদ, আওকাদ হোসেন, হাসান জিলানী, নওশেদ হোসেন, অনিক রাজ, লায়ন আবুল কাশেম, সিজার রহমান ও শামীম আহমেদ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)