শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস’র জনজমাট ৩০ বছর পূর্তি অনুষ্ঠান


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-04-2026

শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস’র জনজমাট ৩০ বছর পূর্তি অনুষ্ঠান

শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। যারা প্রবাসী তারা সব সময় বাংলাদেশকে তাদের হৃদয়ে লালন করেন, ধারণ করেন। যে কারণে সংগঠনের নামকরণও করেছেন বাংলাদেশের জাতীয় ফুল শাপলার নামকরণে। প্রবাসে পেশাদার ট্যাক্সি চালকদের সংগঠন শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইনক। হাঁটি হাঁটি পা পা করে এই সংগঠন ৩০ বছরে পা দিয়েছে। এটি চাট্টিখানি কথা নয়। নেতৃত্বের গুণ এবং সংগঠনের সদস্যের আকুন্ঠ ভালবাসার কারণেই সেটা সম্ভব হয়েছে। শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্কের পক্ষ থেকে যেক’টি অনুষ্ঠানের আয়োজন করা হয়, তার মধ্যে পুনর্মিলনী একটি। জমজমাট আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। প্রবাসে ব্যস্তময় জীবনে পরিবার পরিজন নিয়ে আয়োজন করা হয় এই পুনর্মিলনীর। এই পুনর্মিলনীতে দেখা যায় সৌহার্দ্য সম্প্রীতির এক অনন্য নিদর্শন।

কাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস ইনকের ৩০ বছর পূর্তির অনুষ্ঠানটি হলভর্তি অডিটোরিয়ামে গত ৬ এপ্রিল সন্ধ্যায় উডইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ মোস্তফা রিপনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন ও সহ সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু। সম্মানিত অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট ছিলেন সাবেক সভাপতি ওয়াসীম উদ্দিন ভূইয়া, সাবেক সভাপতি নূরুল হাসান, প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার, উপদেষ্টা সাদী মিন্টু, কার্যকরি সদস্য মামুন মিয়াজী, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক এ সিদ্দিক পাটোয়ারি, উপকমিটির আহবায়ক নওশাদ হোসেন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি বিপ্লব সাহা, নির্বাচন কমিশনার মো. টি মোল্লা, বিশিষ্ট চিকিৎসক মোহাম্মদ হোসেন, শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট খায়রুল খোকন।

অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় বাংলাদেশের জাতীয় সংগীত এবং আমেরিকার জাতীয় সঙ্গীত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফারাজ নাহিয়ান এবং গীতা পাঠ করেন বিমল চন্দ্র বর্মণ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ তমাল হোসেন, তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সংগঠনের বিভিন্ন কার্যপ্রণালী ধারাবাহিকভাবে উপস্থাপন করেন। নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মীর এইচ জামাল। যে সকল সদস্য সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক নির্দেশনা মেনে দশ বছর পূর্ণ করেছেন সেই ১২ জন সদস্যকে লাইফ মেম্বার সার্টিফিকেট প্রদান করা হয়। তাদের মধ্যে আলমগীর হোসেন সদস্য নম্বর ২৯০, মোহাম্মদ এন আমিন সদস্য নম্বর ২৯১, রফিকুল ইসলাম সদস্য নম্বর ২৯৩, মাহবুবুল আলম সদস্য নম্বর ২৯৫, মোহাম্মদ এম জামান সদস্য নম্বর ২৯৬, মোহাম্মদ এম উদ্দিন সদস নম্বর ২৯৭, মোহাম্মদ কোভিদ আলী সদস্য নম্বর ২৯৮, সাখাওয়াত হোসেন উজ্জ্বল সদস্য নম্বর ৩০১, মোহাম্মদ হোসেন সদস্য নম্বর ৩০২, বিমল চন্দ্র বর্মন সদস্য নম্বর ৩০৩, মোহাম্মদ রুহুল আমিন সদস্য নম্বর ৩০৪, মোঃ জহিরুল ইসলাম সদস্য নম্বর ৩০৭।

অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন তাদেরকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ঢাকা জেলা সোসাইটির সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী দুলাল বেহেদু, সংগঠনের সাবেক সভাপতি ওয়াসিম উদ্দিন ভূঁইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, বার্ষিক পুনর্মিলনীতে আবদানের জন্য সাবেক সভাপতি নুরুল হাসান, মোহাম্মদ এফ মিয়াজীকে ক্রেস্ট করা হয়। ট্যাক্সি মেডালিয়ান বিক্রি এবং সংগঠনকে সহযোগিতা করার জন্য ওয়েস্ট ওয়ে মাডালিয়ানকে ক্রেস্ট প্রদান করা হয়, টি এলসি লাইসেন্স পাওয়ার পর ৪২ বছর যাবত কর্মরত জীবনে জীবিকা নির্বাহ করে আসছে সেই সম্মানে সিনিয়র লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি হিসেবে মীর হাফিজ জামাল সম্মাননা প্রদান করা হয় এবং যুব প্রতিনিধি স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান আহাদ হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়। সম্পাদক মোঃ আলগীর হোসেনের নেতৃত্বে সম্পাদনা পরিষদ প্রতি বছরের ন্যায় এবারও হিরন্ময় শাপলার ১৯তম সংখ্যা প্রকাশিত করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য বিশিষ্ট ব্যবসায়ী নাঈম আহমেদ, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সোহেল গাজী, গাজীপুর জেলা এসোসিয়েশনের সভাপতি মুমেন সরকার, গাজীপুর জেলা এসোসিয়েশন অফ নিউইয়র্কের সভাপতি গাজী আশরাফুজ্জামান জুয়েল, গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরের কর্ণধার শামসুদ্দিন বশীর, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল এবং কার্যনির্বাহী সদস্য মোঃ কাশেম চৌধুরী।

প্রধান অতিথি দুলাল বেহেদু বলেন, তিনি সব সময় শাপলা সাথে ছিলেন এবং আগামীতেও থাকবেন। তিনি বলেন, শাপলার অনুষ্ঠান আমার কাছে ভাল লাগে, কারণ এখানে আসলে এটিকে আমার পরিবার মনে হয়। শাপলা সব সময় ভাল কাজ করে, তাই আমি ভাল কাজের পাশে থাকতে চাই।

সাবেক সভাপতি ওয়াসীম উদ্দিন ভূইয়া অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি, কামরুজ্জামান বকুল এবং মোঃ মনিরুজ্জামান।

সভাপতি মোহাম্মদ মোস্তফা রিপন সবাইকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবেভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)