গোলাপগঞ্জ সোসাইটির নতুন সভাপতি শেখ আতিক, সম্পাদক ফয়ছল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-04-2026

গোলাপগঞ্জ সোসাইটির নতুন সভাপতি শেখ আতিক, সম্পাদক ফয়ছল

গত ২৬ এপ্রিল রবিবার জ‍্যামাইকাস্থ মতিন রেস্টুরেন্টে অত‍্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং আনন্দগণ পরিবেশে নিউ ইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফয়ছল আহমদ। নির্বাচনী তফসিল অনুযায়ী সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং অন্যান্য সম্পাদক ও সদস্য পদে সর্বমোট ৩১ জন প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম জমা দেন। সংগঠনের সদস্যদের ঐক‍্যমতের মাধ্যমে প্রত্যেকটি পদে একজন করে প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। যেহেতু প্রত্যেকটি পদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন‍্য নমিনেশন ফর্ম জমা দিয়েছেন, তাদের বিপরীতে অন‍্য কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন সব কিছু যাচাই বাছাই করে দাখিলকৃত প্রার্থীদেরকে নির্বাচিত বলে ঘোষণা করেন। নব নির্বাচিত সভাপতি হলেন শেখ আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হলেন ফয়ছল আহমদ। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

সমস্ত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাছিব মামুন, অন‍্যতম নির্বাচন কমিশনার হাজী আব্দুর রহমান ও আব্দুল আহাদ সাহেদ। নমিনেশন দাখিলের এই অনুষ্ঠানে সংগঠনের বর্তমান কমিটির কর্মকর্তা, উপদেষ্টা সহ বিপুল সংখ্যক গোলাপগঞ্জবাসী উপস্থিত ছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)