আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 13-05-2026

আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে সফররত বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা দিয়েছে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম। গত ১১ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হল সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বিএনপি নেতা আজমল হোসেন কুনু এবং পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুণ। তাকে সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র যুব দল নেতা মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। গেস্ট অব অর্নার ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী, নিউইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল ইসলাম মজনু, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর, সালেহ চৌধুরী, ফারুক চৌধুরী, এবাদ চৌধুরী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিতক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা আতিকুল হক আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, এজিএম জাহাঙ্গীর হোসাইন, খলকুর রহমান, মুরাদ হোসেন, এমডি লিয়াকত আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলনের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের সাথে আপনারাও প্রবাসে আন্দোলন সংগ্রাম করেছে। আমরা আন্দোলন করতে গিয়ে মামলা খেয়েছি, জেলে গিয়েছি। আমার বিরুদ্ধে খুনসহ ১৯টি মামলা দেয়া হয়েছে। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সব ত্যাগী নেতাদের মূল্যায়ণ করেছেন। আপনাদেরও মূল্যায়ন করবেন। কমিটি দেবেন। রাজনীতিতে ধৈয্য ধরতে হয়। আমিও ধৈয্য করেছি। হতে চেয়েছিলাম ১ আসনের এমপি। তিনি আমাকে সমস্ত জেলার দায়িত্ব দিয়েছেন। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশে আমাদের নতুন করে সংগ্রাম করতে হবে। নতুন বংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। মনে রাখবেন বাংলাদেশের জনগণ আমাদের দায়িত্ব দিয়েছেন তাদের সেবা করার জন্য। সুতরাং এমন কোন কাজ করবেন না, যাতে জনগণ কষ্ট পায়। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন করতে হলে গ্রামের বা কৃষকের উন্নয়ন করতে হবে। কৃষকের উন্নয়ন মানেই জাতির উন্নয়ন। যে কারণে আমরা নানা পরিকল্পনা গ্রহণ করেছি। গত ১৭ বছর সিলেট উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমরা ২ মাসের মধ্যে ১৪০টি কাজ ১৩টি থানায় করছি। পার্কে ৮ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, সিলেটকে দুর্নীতি মুক্ত করতে চাই, জনগণের জেলা পরিষদে পরিণত করতে চাই। সড়ক পথ চার লেন এবং ট্রেন লাইন ডাবল করার লক্ষ্যে আমরা কাজ করছি। সিলেটে বন্যা প্রতিরোধে কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট নেয়া হচ্ছে। তিনি বলেন, এই সব উন্নয়ন দেখে বট বাহিনী এবং আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র শুরু কবরেছে, এই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

গিয়াস আহমেদ বলেন, মন্ত্রী আরিফুল হক চৌধুরীও গত সপ্তাহে এসেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি তাকে দেখলাম সুবিধাবাদীদের নিয়ে অনুষ্ঠান করতে। অতীতেও এমন ভুল করে বিএনপি বিপদে পড়েছিলো। ক্ষমতায় আসলেই দেশে এবং প্রবাসে মন্ত্রীদের পাশে সুবিধাবাদীদের সাথে দেখা যায়। আমরা এটা চাই না।

অনুষ্ঠানে জেলা প্রশাসককে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এবং বিভিন্ন জনের পক্ষ থেকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে কোরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন আব্দুর রহিম।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)