আব্দুল বাছিত স্মরণে জালালাবাদের সভা ও দোয়া মাহফিল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 10-06-2026

আব্দুল বাছিত স্মরণে জালালাবাদের সভা ও দোয়া মাহফিল

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের আয়োজনে সংগঠনের সদ‍্য প্রয়াত সভাপতি মরহুম আব্দুল বাছিতের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভা ও দোয়া মাহফিলটি গত ৭ জুন সন্ধ্যায় এস্টারিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় জালালাবাদবাসীসহ কম্যুনিটির গণমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাবেক সহসভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। সংগঠনের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি ও প্রবীণ মুরুব্বি সৈয়দ শওকত আলী, সাবেক সভাপতি এম এ কাইয়ুম, সাবেক সভাপতি শাহীন কামালি, আব্দুল মালেক খান লায়েক, আপ্তাব আলী, আল আমিন, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ওসমান চৌধুরী, হাজী মনির আহমেদ, হাসনাত তালুকদার। এছাড়াও আরো বক্তব‍্য মরহুম আব্দুল বাছিতের কন‍্যা শীরিন আক্তার দিবা, জামাতা কাওসার মোমেন মরহুমের ছোট ভাই জনাব মুক্তা। জালালাবাদ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন কাযর্করি কমিটির সহ-সভাপতি মো এ খায়ের, সাদিস্যিক সম্পাদক শাহীনুল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক লায়েছ আহমেদ, মাসুক মিয়া, কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আব্দুল বাছিত ছিলেন সিলেটের গর্ব, প্রবাসী সিলেটবাসীর গর্ব। কারণ তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনসহ অনেক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং সংগঠন প্রতিষ্ঠার সঙ্গে জাড়িত ছিলেন। তিনি একজন সৎ এবং পরোপকারী মানুষ ছিলেন। তার কাছে যে কোন প্রয়োজনে মানুষ আসলে তাকে সহযোগিতা করতেন। তার মধ্যে ছিলা না কোন অহঙ্কার। তারা আরো বলেন, তার মত মানুষ হয় না। তিনি কখনো কারো ক্ষতির কারণ হতেন না। অসম্ভব বিদ্যুতসাহী মানুষ ছিলেন তিনি। জালালাবাদ অ্যাসোসিয়েশনের জন্য তিনি অনেক কিছু করেছেন। কখনো বিনিময়ে বিছু চাননি। অনুষ্ঠানে সকল বক্তাই তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন সেই দোয়া করেন।

শিরিন আক্তার দিবা তার বাবার আত্মার মাগফেরাত কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেন।

সভাপতি মইনুল ইসলাম আব্দুল বাছিতের স্মৃতিচারণ করেন এবং অনুষ্ঠান সফল করার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)