যুক্তরাষ্ট্রের নতুন হাতিয়ার ‘জোরপূর্বক শ্রম’


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 17-06-2026

যুক্তরাষ্ট্রের নতুন হাতিয়ার ‘জোরপূর্বক শ্রম’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বিচারে শুল্ক আরোপ ও বাণিজ্য যুদ্ধের লাগাম টেনে দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ আদালত। এখন আগের পথ বাদ দিয়ে নতুন পন্থায় শুল্ক আরোপ করছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, এবারও হয়তো ক্ষতি যুক্তরাষ্ট্রেরই হবে, আর আদালত এবারের শুল্ক ঠেকাতে পদক্ষেপ নিতে পারবেন না।

দ্য ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) ঘোষণা দিয়েছে, ১৯৪৭ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার ভিত্তিতে বিশ্বের ৬০টি অর্থনীতির ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে। ওই অর্থনীতিগুলোর তালিকায় ইউরোপীয় ইউনিয়নের দেশও রয়েছে। ফলে ৮০টিরও বেশি দেশ আক্রান্ত হবে। সাড়ে ১২ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করা হতে পারে বিভিন্ন দেশের আমদানির ওপর। অভিযোগ তোলা হয়েছে, দেশগুলো পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, সে কারণেই এ পদক্ষেপ। এসব দেশের বেশির ভাগই গ্লোবাল সাউথের। এর মধ্যে অনেক উন্নত দেশ আবার যুক্তরাষ্ট্রের মিত্র।

বিশ্লেষকরা মনে করছেন, নতুন এ শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্র থেকে দেশগুলো আরো দূরে সরে যাবে। তারা ওয়াশিংটনের ওপর নির্ভর না করে নিজেদের মধ্যে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী হবে। ভারতভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক দুই আইনজীবী শান্তনু সিং ও বিক্রম নায়েক এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের শুল্ক দেশগুলোকে দ্রুত বাণিজ্য প্রসারের দিকে ঠেলে দিচ্ছে।’


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)