দোহার উপজেলা সমিতির নতুন কমিটির অভিষেক


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 17-06-2026

দোহার উপজেলা সমিতির নতুন কমিটির অভিষেক

যুক্তরাষ্ট্রস্থ দোহার উপজেলা সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুন সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করানো হয়।

অনুষ্ঠানে দোহার উপজেলা সমিতির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে মহিমান্বিত করতে দোহারবাসীর অবদান অনস্বীকার্য। প্রবাসেও দোহারের ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বোর্ড অব ট্রাস্টির সদস্য বীর মুক্তিযোদ্ধা আজাদ হোসেন নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান। অভিষেক উৎসব কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী দুলাল বেহেদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা এস সাঈদ।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল মুকুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন রবিউল আলম। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহিনুর রহমান বিপ্লব, ভাইস প্রেসিডেন্ট সাইফুর রহমান টুটুল, যুগ্ম সম্পাদক রহমতউল্লাহ এবং কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ পনির দায়িত্ব গ্রহণ করেন।

প্রবাসের জনপ্রিয় উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)