গোল্ডেন বুটের লড়াইটাও জমে উঠছে


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 24-06-2026

গোল্ডেন বুটের লড়াইটাও জমে উঠছে

বিশ্বকাপে বিশ্ব সেরাদের দুর্দান্ত সব লড়াইয়ে ফুটবল প্রেমীরা ফুটবল নেশায় বুদ! বিশ্বসেরাদের বিশ্ব সেরা হওয়ার লড়াই। গোটা বিশ্বের দৃষ্টি এখন আয়োজক দেশের দিকে। ইতিমধ্যে কেউ কেউ বিদায় নিয়েছেন। অনেকে এগিয়ে যাচ্ছে আপন কক্ষপথে। সেরার লড়াই যেমনটা দলগত, তেমনি ব্যাক্তি পর্যায়েও আছে ওই লড়াই। 

পেলের বিদায়-পরবর্তী যুগ, ম্যারাডোনার পায়ের জাদু, জিনেদিন জিদানের মাথায় বল ঘোরানো থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসির দ্বৈরথ চলছে। কিন্তু উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) ১৬টি শহরে চলমান এই প্রথম ৪৮ দলের মহাযজ্ঞের মতো উন্মাদনা এবং ট্যাকটিক্যাল পাশা দেখছে বিশ্ব।

 গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ শেষ হতে না হতেই টুর্নামেন্টের সমীকরণ যেভাবে পাল্টাচ্ছে, তাতে স্পষ্ট এবারের বিশ্বকাপ কোনো ‘নিশ্চিত ফলের’ মঞ্চ নয়। প্রথাগত জায়ান্টদের দাপটের পাশাপাশি ছোট দলগুলোর কামড় বিশ্ব ফুটবলকে এক নতুন বার্তা দিচ্ছে।

আপন লক্ষ্যে এগোচ্ছে যারা- ফেবারিটের মতোই দাপটসবুজ গালিচায় মাঠের দখল এবং পরিকল্পনার নিখুঁত বাস্তবায়নে এ পর্যন্ত দুটি দল ফুটবল পণ্ডিতদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। 

বর্তমান চ্যাম্পিয়নরা যেন আরও ক্ষুরধার। আলজেরিয়াকে উরিয়ে শুরু করার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে লিওনেল স্কালোনির দল ইতিমধ্যেই শেষ ৩২ নিশ্চিত করে ফেলেছে। মাঝমাঠ আর আক্রমণভাগের বোঝাপড়া নিখুঁত।

কিলিয়ান এমবাপের ক্ষিপ্রতায় ‘লে ব্লুজ’রা অপ্রতিরোধ্য। ইরাককে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফরাসীরা বুক ফুলিয়ে নকআউটে পা রেখেছে। তাদের রিজার্ভ বেঞ্চের যা শক্তি, তাতে যে কোনো দলের জন্যই তারা দুঃস্বপ্ন।

মিশর ও নরওয়ে

এবারের আসরের সবচেয়ে বড় রোমাঞ্চ এই দুটি দল। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে মিশর তাদের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেল। নকআউটে যেতে তাদের দরকার মাত্র ১ পয়েন্ট। অন্যদিকে, আর্লিং হালান্ডের নরওয়ে সেনেগালের মতো আফ্রিকান পরাশক্তিকে ৩-২ গোলে হারিয়ে শেষ ৩২-এর দৌড়ে দারুণভাবে টিকে আছে।

বেলজিয়াম ও উরুগুয়ে

এই দুই পরাশক্তি কিছুটা ব্যাকফুটে। ইরান বেলজিয়ামকে গোলশূন্য ড্র-তে আটকে দিয়েছে, আর কেপ ভার্দে ২-২ গোলে রুখে দিয়েছে সুয়ারেজ-নুনেজদের উরুগুয়েকে। তবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নকআউটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই ঐতিহ্যবাহী দলগুলোর।

এদিকে ব্রাজিল তাদের প্রথম দুই ম্যাচে জিতেছে একটিতে। অন্য ম্যাচ ড্র করেছে। শিরোপা ফাইট দিতে অভ্যস্ত ব্রাজিলীয়না সুচনা তেমন ভাল না হলেও নিজেদের স্থানে ঠিকই পৌছে যাবেন এটা নিশ্চিত। এছাড়াও জার্মানী, স্পেন, নেদারল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড ধীরে ধীরে এগিয়ে চলছে। 

খাদের কিনারায় যারা (বাদ পড়ার ঝুঁকিতে) ৪৮ দলের টুর্নামেন্ট হলেও ইরাক, অস্ট্রিয়া এবং আলজেরিয়ার মতো দলগুলো টানা দুই হারে খাদের কিনারায় পৌঁছে গেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অলৌকিক কিছু না ঘটলে প্রথম রাউন্ডেই এশিয়ান ও আফ্রিকান কিছু প্রতিনিধিকে বিদায় নিতে হচ্ছে। 

গোল্ডেন বুটের মহাযুদ্ধ : 

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো গড়ানোর সাথে সাথে জমে উঠেছে গোল্ডেন বুট জয়ের লড়াই। বিশ্ব ফুটবলের চিরসবুজ তারকা থেকে শুরু করে বর্তমান সময়ের তরুণ তুর্কি সবাই গোলবন্যার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া।বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন যাদের ওপর, সেইসব তারকা ফুটবলারদের বর্তমান গোল সংখ্যা এবং গোলদাতার তালিকায় তাদের অবস্থান নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন নিচে তুলে ধরা হলো:

২০২৬ বিশ্বকাপ : সর্বোচ্চ গোলদাতাদের শীর্ষ লড়াই চলমান টুর্নামেন্টে গোলদাতার তালিকায় শীর্ষস্থান এবং তারকা খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্সের চিত্র:

১. লিওনেল মেসি (আর্জেন্টিনা) ৫ গোল 

বয়সকে কেবলই একটি সংখ্যা প্রমাণ করে ফুটবল জাদুকর লিওনেল মেসি টুর্নামেন্টে এখন পর্যন্ত এককভাবে শীর্ষ গোলদাতা হিসেবে অবস্থান করছেন। আর্জেন্টিনার হয়ে গ্রুপ পর্বের প্রথম ২ ম্যাচেই তিনি ৫টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেছেন। তাঁর দুর্দান্ত ফিনিশিং ও পেনাল্টি বক্সের ভেতরের দক্ষতা আর্জেন্টিনাকে নকআউট পর্বের পথে অনায়াসে এগিয়ে নিচ্ছে।

২. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) ৪ গোল 

গত বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী কিলিয়ান এমবাপ্পে এবারও আছেন চেনা ছন্দে। ফ্রান্সের হয়ে ২ ম্যাচে ৪টি গোল করে তিনি মেসির ঠিক পেছনেই অবস্থান করছেন। তাঁর গতি এবং কাউন্টার অ্যাটাকে গোল করার ক্ষমতা ফরাসিদের আবারও শিরোপার স্বপ্ন দেখাচ্ছে।

৩. আর্লিং হালান্ড (নরওয়ে) ৪ গোল 

ক্লাব ফুটবলের গোলমেশিন আর্লিং হালান্দ আন্তর্জাতিক মঞ্চেও নিজের খ্যাপাটে ফর্ম ধরে রেখেছেন। নরওয়ের হয়ে ২ ম্যাচে ৪ গোল করে তিনি এমবাপ্পের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। শারীরিকভাবে শক্তিশালী এই স্ট্রাইকার যেকোনো ডিফেন্স ভেঙে গোল করতে সিদ্ধহস্ত।

অন্যসব হাই-প্রোফাইল তারকাদের বর্তমান অবস্থা

হ্যারি কেইন (ইংল্যান্ড), ইংল্যান্ডের এই অভিজ্ঞ স্ট্রাইকার প্রথম ম্যাচে দলের জয়ে অবদান রাখলেও গোলদাতার তালিকার একদম শীর্ষে পৌঁছাতে আরও গোল করতে হবে। ইংল্যান্ডের আক্রমণভাগের মূল ভরসা হিসেবে নকআউট পর্ব যত ঘনিয়ে আসবে, কেইনের গোল সংখ্যা আরও বাড়বে বলেই ফুটবল বিশ্লেষকদের ধারণা। 

নেইমার, ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগাল তাদের প্রথম ম্যাচে ড্র করায় রোনালদো এখনও তাঁর চেনা রূপ পুরোপুরি মেলে ধরতে পারেননি। তবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলদাতার যেকোনো মুহূর্তে জ্বলে ওঠার এবং দ্রুত তালিকায় ওপরে ওঠার সক্ষমতা রয়েছে। একই ভাবে নেইমারও। শুধু সময়ের অপেক্ষা তাদের জ্বলে ওঠার।

এদিকে দ্বিতীয় পর্বে উঠেছে মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স ও নরওয়ে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)