চবি অ্যালামনাই নতুন কমিটি : মুহিত সভাপতি, রাসেল সা. সম্পাদক


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 01-07-2026

চবি অ্যালামনাই নতুন কমিটি : মুহিত সভাপতি, রাসেল সা. সম্পাদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্কের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত ও মীর কাদের রাসেল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গত ১৯ জুন সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্কের নতুন কার্যকরী কমিটি (২০২৬-২০২৭)-এর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার পারভেজ কাজী নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন দুই নির্বাচন কমিশনার অধ্যাপক একে আখতার হোসেন ও ত্রিদিপ চৌধুরী। উল্লেখ্য, একটি প্যানেল থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নতুন কার্যকরী কমিটি: সভাপতি অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, সিনিয়র সহ-সভাপতি অনুপ দাশ, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান বকুল, সহ-সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি সৌরেন দাশ, সহ-সভাপতি মাকসুদা খানম, সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা আকতার, সহ-সাধারণ সম্পাদক মো. মনছুর আহমেদ, অর্থ সম্পাদক শুভাশীষ বড়ুয়া, গণসংযোগ ও সাংগঠনিক সম্পাদক বাবর খাদেমী, সাংস্কৃতিক সম্পাদক এহসান জুয়েল, বার্ষিকী ও প্রকাশনা সম্পাদক কনিকা ধর, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হাসান কিশোর, কার্যকরি সদস্য সাইফুল ইসলাম দিদার, হোসনে আরা বেগম, সাইফুল ইসলাম, মোহাম্মদ মাকসুদ আলম, বর্ণালী দেবনাথ, শিমু আক্তার ও জেনেট জুলিয়েট রড্রিগেজ।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরবর্তী অধিবেশনে সংগঠনের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সংগঠনের ২০২৬-২০২৭ সালের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন-পারভেজ কাজী, মো. রেজাউল করিম সগীর, মুহাম্মদ আবদুল আজিজ নঈমী, সাবিনা শারমিন নিহার, অধ্যাপক একে আখতার হোসেন, অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল মওলা, মোহাম্মদ হুমায়ুন কবির, মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, জিএম ফারুক, মোহাম্মদ নিজাম উদ্দিন, ত্রিদিপ চৌধুরী, অ্যাডভোকেট এমএ হামিদ, ইকবাল মাহমুদ, রাজিউল ইসলাম, মোহাম্মদ আমির আজম চৌধুরী, আবুল কাশেম খান নিশো, এমডি হাশেম চৌধুরী, মুহাম্মদ এয়াকুবউদ্দিন চৌধুরী, কল্লোল দাশগুপ্ত, প্রবাল চৌধুরী, জহিরুল ইসলাম বকু, জিএম মোর্শেদ, জসীম উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বিদায়ী সভাপতি সাবিনা শারমিন নিহার ও সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল তাদের কমিটির বিগত মেয়াদে সংগঠনের কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। 

অনুষ্ঠানে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এবং সংগঠনের বর্তমান অগ্রযাত্রাকে অরো এগিয়ে নিয়ে যাওয়ার অশাবাদ ব্যক্ত করে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে বক্তব্য দেন-সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার পারভেজ কাজী, সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল আজিজ নঈমী, দুই নির্বাচন কমিশনার অধ্যাপক একে আখতার হোসেন ও ত্রিদিপ চৌধুরী। সংগঠনের বর্তমান অগ্রযাত্রাকে অরো গতিশীল করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে এবং সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল, গণসংযোগ ও সাংগঠনিক সম্পাদক বাবর খাদেমী, কার্যকরি সদস্য বর্ণালী দেবনাথ, জেনেট জুলিয়েট রড্রিগেজ প্রমুখ। 

প্রধান নির্বাচন কমিশনার পারভেজ কাজী নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)