ভক্তদের হাসি কান্না এবং উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ২০২৬ সালের বিশ্বকাপ। শেষ হাসিটা হেসেছে স্পেন। আর কান্নায় বুক ভাসিয়েছে আর্জেন্টিনা। প্রায় এক মাস ছিলো সারা বিশ্বে ফুটবল উম্মাদনা। একপেশে ফাইনাল খেলায় গদ ১৯ জুলাই স্পেন ১-০ গোলে হারিয়েছে গত আসরের ট্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনাকে। সারা বিশোবর ন্যায় প্রবাসী বাংলাদেশিরাও বিশ্বকাপ দেখেছেন। আবার ফাইনাল খেলা দেখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। আগে এক সময় খেলা দেখার একমাত্র অবলম্বন ছিলো রেস্টুরেন্ট বা ক্লাব। এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে। এলাকাভিত্তিক বাংলাদেশি মালিকানাধীন রেস্টরেন্ট, ক্লাব ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফাইনাল খেলা দেখানোর ব্যবস্থা করা হয়। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, এস্টোরিয়া, ব্রুকলীন, ব্রঙ্কসসহ অন্যান্য এলাকায়। আবার এ সময়ে বিভিন্ন সামাজিক সংগঠনের বনভোজন থাকায় সেখানেও বিশেষ ব্যবস্থায় ফাইনাল খেলা দেখানো হয়। অনেক বিশ্বকাপ ফাইনাল দেখানোর নিশ্চয়তা দিয়ে নিয়ে যাওয়া হয়।
বিশ্বকাপের শুরু থেকেই জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে শাকিল মিয়ার গ্রাফিক্স ওয়ার্ল্ডে বিশ্বকাপ দেখানো শুরু হয়। লোকজন বাড়তে থাকায় এলাকাবাসীর উদ্যোগে বিশাল পর্দায় বাইরে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়। এ ফাইনাল খেলায় উভয় দলের সমর্থক এবং ভক্তরা উপস্থিত ছিলেন। আবার বিশেষ খাবারেরও ব্যবস্থা করা হয়। কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শাকিল মিয়া, প্রধান উপদেষ্টা মীর নিজামুল হক, জেবিবিএর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ সোলায়মান, শাহ গ্রুপের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী, রূপসী চাঁদপুর ফাইন্ডেশনের সাধারণ সম্পাদক সোহেল গাজি, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার মিয়া মোহাম্মদ দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, ব্যবসায়ী পলাশ, মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সাংবাদিক আকবার হায়দার কিরন, সিব্বির আহমেদ, কবি হুমায়ুন কবীর ঢালি, ব্যবসায়ী মফিজুর রহমান, কবির রতন, রেজওয়ান, নূরুজ্জামান সর্দার, কিবরিয়া, নোমান, হামজা প্রমুখ।
উডসাইডের ৫৮ ম্যানোরে গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজের উদ্যোগে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখানোর এবং খেলা শেষে খাবারের ব্যবস্থা করা হয়। সবাই মিলেমিশে একসঙ্গে খেলা উপভোগ করেন। উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, আহসান হাবিব, জেবিবিএর প্রেসিডেন্ট হারুণ ভূইয়া, জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক মিয়া আলম নমি, বিশিষ্ট ব্যবসায়ী শফি মিয়া, কম্যুনিটি অ্যাকটিভিস্ট নাসির আলী খান পাল, মোহাম্মদ নওশাদ হায়দার, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট শাহ শহিদুল হক প্রমুখ।
বাংলাদেশি কম্যুনিটির অতিপরিচিত অ্যাটর্নি ও কুইন্স ডেমোক্রেটিক লিডার অ্যাট লার্জ মঊন চৌধুরীর আয়োজনে বিশ্বকাপ ফাইনাল দেখানোর আয়োজন করা হয় উডসাইডের কুইন্স প্যানেলেসে। উভয় দলের সমর্থকরা একসঙ্গে বসে ফাইনাল খেলা উপভোগ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য ওয়াসি চৌধুরী, কম্যুনিটি বোর্ড মেম্বার বীর মুক্তিযোদ্ধ মুকিত চৌধুরী, মুনলাইটের স্বত্বাধিকারী মাসুম প্রমুখ।