মাজারের অর্থ নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 22-07-2026

মাজারের অর্থ নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আপনারা জানেন সিলেটে মাজারের অর্থ নিয়ে নানা সমস্যার তৈরি হয়েছিলো। অবশেষে আমরা সেই সমস্যার সমাধান করেছি। আর সমাধানটিও হচ্ছে সুন্দর পথে। আলাপ আলোচনার মাধ্যমে। একদিকে আমরা মাজারের অর্থের স্বচ্ছতা নিশ্চিত করেছি, অন্যদিকে সকালের সঙ্গে সমঝোতার মাধ্যমে কমিটি করতে যাচ্ছি। এখানে মাজার কর্তৃপক্ষ (খাদেম) থাকবে, মাদ্রাসা কর্তৃপক্ষ থাকবে এবং এতিখানার কর্তৃপক্ষ থাকবেম সরকারের প্রতিনিধিও থাকবে। জোর করে কারোর ওপর কিছু চাপিয়ে দেয়া হবে না। গত ১৮ জুলাই সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্লেসে যুক্তরাষ্ট্র বিএনটি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ব্যতিক্রমী এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান জিল্লু।

নিউইয়র্ক মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর পরিচালনায় প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন নিউইয়র্ক উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া, জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাঈদ আহমেদ, বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাধারণ সম্পাদক বদিউজ্জামান, শিল্পী রিজিয়া পারভীন, জাসাস যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরোয়ার্দী, প্রধানমন্ত্রী বৈদেশিক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুণ, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, বিএনপি নেতা লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূঁইয়া, যুবদল নেতা আতিকুল হক আহাদ, মোস্তফা কামাল পাশা মওদুদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আরো বলেন, সিলেট এয়ারপোর্ট হবে আন্তর্জাতিক বিমানের হাব। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছে। আবার বন্যা এবং জলাবদ্ধা নিয়ন্ত্রণে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। তিনি বলেন, বর্তমান তারেক রহমানের সরকার হচ্ছে সাধারণ মানুষের সরকার। যে কারণে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ডসহ, বেকারদের ঋণদানের ব্যবস্থা গ্রহণ করেছেন। আপনারা জানানেন আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, তারেক রহমান নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মানুষের ভাগ্য পরিবর্তমনে। আশা করি আগামী কয়েক মাসের মধ্যে আপনারা সে সুফল দেখতে পাবেন। তিনি সবাইকে মিলিমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পুরো অনুষ্ঠানের সার্ভিক দায়িত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান জিল্লু, সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাইফুর খান হারুণ।

জিল্লুর রহমান জিল্লু প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)