আগেভাগেই ঢাকা সিটিতে ভোটের দাবি : ভিন্ন উদ্দেশ্য দেখছে বিএনপি


সৈয়দ মাহবুব মোর্শেদ , আপডেট করা হয়েছে : 29-07-2026

আগেভাগেই ঢাকা সিটিতে ভোটের দাবি : ভিন্ন উদ্দেশ্য দেখছে বিএনপি

স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আগে ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট আয়োজনের দাবির ভিন্ন উদ্দেশ্য আছে বলে মনে করেন বিএনপির নেতারা। তারা মনে করেন ‘সরবার আগে ঢাকা’ কে বেছে নেওয়ার পেছনে কারো কোনো গুপ্ত পরিকল্পনা রয়েছে। এসব তথ্য পাওয়া গেছে বিএনপির বেশ কয়েকজন নেতার সাথে কথা বলে।

গত ২৬ জুলাই রোববার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ঢাকা উত্তর সিটিতে দলটির সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এই সদস্যের মুখে এই ধরনের বক্তব্যকে বিএনপি বেশ আমলে নিয়েছে বলে সূত্রগুলি নিশ্চিত করে। মতবিনিময়ে তিনি তার এই বক্তব্যের সমর্থনে বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন ঢাকার দুই সিটি করপোরেশন দিয়ে শুরু হোক। ভালো নির্বাচন করতে পারলে নির্বাচন নিয়ে গ্রাম পর্যন্ত উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে। এ সময় সরকারকে উদ্দেশ করে সেলিম উদ্দিন বলেন, ‘এটা না করলে আমরা ধরে নেব আপনারা ভয় পাচ্ছেন এবং আপনারা কোনো ষড়যন্ত্রের মধ্যে আছেন, কারসাজির মধ্যে আছেন। দুই বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে (ঢাকার দুই সিটি নির্বাচন)। এখনো ইউনিয়ন পরিষদের অনেকের মেয়াদ রয়ে গেছে, উপজেলার অনেকের মেয়াদ রয়ে গেছে। আগে ওখানে কেন? আগে ঢাকা থেকে শুরু করেন। সিটি করপোরেশনের মেয়াদ যেখানে যেখানে শেষ হয়েছে, ঢাকার দুটি, চট্টগ্রাম এগুলো আপনারা শুরু করেন। পরবর্তী সময়ে অন্যগুলোতে যান।

প্রশ্ন আগে কেনো স্থানীয় সরকার নির্বাচনে ঢাকার দুই সিটিতে আগে ভোট চায় জামায়াত? কারো কারো মতে, এখানে অবশ্য আগে ভাগেই কেনো ধরনের ছক কষে নেওয়া আছে। 

কেননা এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় অস্বাভাবিক ও বিতর্কিত ভোটার স্থানান্তরের অভিযোগ শোনা গিয়েছিল। রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী খোদ রাজধানীতে প্রায় এক লাখ নতুন ভোটার বা স্থানান্তর প্রক্রিয়ার কথা শোনা যায়। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো অভিযোগ করে যে, সুনির্দিষ্ট কিছু আসনে ফলাফল নিজেদের অনুকূলে নিতে পরিকল্পিতভাবে ও অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষণে ঢাকার বিভিন্ন আসনে প্রায় ৮৬ হাজার থেকে শুরু করে লক্ষাধিক ভোটারের এলাকা পরিবর্তনের তথ্য সামনে আসে। তা-ই দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সামনে রেখে কেউ কি এখন সে-ই সুযোগকে কাজে লাগাতেই স্থানীয় সরকার নির্বাচনে ঢাকার দুই সিটিতে আগে ভোট চায় কি-না সে প্রশ্ন অনেকের। 

আরেকটি সূত্র মনে করে, স্থানীয় সরকার নির্বাচনে ঢাকার দুই সিটিতে আগে ভোট চাওয়ার পেছনে আরও কারণ থাকতে পারে। ধারণা করা যাচ্ছে কেউ হয়তা এখানে ভবিষ্যতে তাদের ছকেই নির্বাচন হয়ে বিজয় ছিনিয়ে নিতে পারলে সারাদেশে এর প্রভাব ফেলতে পারে। ধরে নেওয়ার যাক স্থানীয় সরকার নির্বাচনে ঢাকার দুই সিটিতে ভোটে ক্ষমতাসীনরা হেরে গেছে। সেক্ষেত্রে এই বিজয়কে পুঁজি করে সারাদেশে স্থানীয় নির্বাচনে ফলাফলে একটা প্রভাব সৃষ্টি করতে এমন দাবি করা হচ্ছে বলে কারো কারো অভিমত। স্থানীয় সরকার নির্বাচনে ঢাকার দুই সিটিতে আগে ভোট চাওয়ার পেছনে যে জামায়াতের আরও লক্ষ্য তা স্পস্ট। তারা ইতোমধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার বিষয়টি মোটামুটি ঠিক করে ফেলেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর সিটিতে দলটির সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এখন প্রশ্ন জামায়াতের এই কৌশলী দাবিকে সামলে নিতে বিএনপি কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করে তা দেখতে হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)