সোসাইটির নির্বাচনে বিয়ানীবাজারের ৪ প্রার্থী নিয়ে মতবিনিময়


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 12-08-2026

সোসাইটির নির্বাচনে বিয়ানীবাজারের ৪ প্রার্থী নিয়ে মতবিনিময়

আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিয়ানীবাজারের ৪ জন প্রার্থী প্রচার সম্পাদক পদ প্রার্থী রিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক পদ প্রার্থী অনিক রাজ, ক্রীড়া সম্পাদক পদে হাছান খান, প্রয়াত সভাপতি কামাল আহমেদের মেয়ে রুমানা আহমেদ সেলিম- আলী প্যানেল থেকে নির্বাচন করছেন। এই ৪ জনের প্রার্থিতা বিষয়ে বিয়ানীবাজারবাসীর এক মতবিনিময় সভা গত ১০ আগস্ট সন্ধ্যায় ওজনপার্কের মদিনা পার্টি হলে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন আমিনুল হোসেন। অনুষ্ঠানের প্রারম্ভেই পবিত্র কুরআন তেলওয়াত করেন মৌলানা রফিক উদ্দীন। অনুষ্ঠানের প্রারম্ভে বিয়ানীবাজারের ৪ জন প্রার্থী রিজু মোহাম্মদ, অনিক রাজ, হাছান খান ও রুমানা আহমদকে পরিচয় করিয়ে দেন রিজু মোহাম্মদ।

বক্তেব্যর এক পর্যায়ে রিজূ মোহাম্মদ বলেন, আমরা ওজনপার্ক ও জ্যামাইকার ভোটার নিবন্ধন করেছি শুধু আমাদের জন্য শুধু নয়, প্যানেলের জন্য। রিজু মোহাম্মদ বলেন, মনোনয়ন পত্র দাখিলের পর আপনাদের মতামত নেয়ার কথা বললেই প্রশ্নের অবতারণা হতো। এ জন্য আগেই আপনাদের শ্মরণাপন্ন হয়েছি। রিজু উল্লেখ করেন যদি আমাদের চেয়ে আরো ভাল প্রার্থী পাওয়া যায়, তবে আমরা সরে যাবেন। যাদেরকে মনোনীত করা হবে তাদের জন্য কাজ করে যাবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রিজু, অনিক রাজ, হাছান খান বিয়ানীবাজারের সুনাম বয়ে এনেছেন। তারা বিয়ানীবাজারের গৌরব। সে সাথে নতুন যুক্ত হওয়া রুমানা আহমদের প্রতি পূর্ণ সমর্থন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিয়ানী বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, মোস্তফা কামাল, উপদেষ্টা গহর চৌধুরী কিনু, অধ্যাপক কামাল চৌধুরী, শাহীন চৌধুরী, এনাম আহমদ, ছমীর উদ্দিন, বিয়ানীবাজারের সাবেক রেফারী ইসলাম উদ্দীন, মরহুম কামাল আহমদের ভাই আবুল ফজল লিটন, আব্দুল করিম।

সভার সমাপ্তিতে সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, প্রবীণের যুক্তি ও তারুণ্যের শক্তির বিকল্প নেই। মতামত সভায় মতামত শেষ নয়। ইচ্ছা শক্তিকে কাজে পরিণত করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)