আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে অবস্থিত দৃষ্টিনন্দন পেলহাম বে পার্কে অনুষ্ঠিত হয়ে গেল কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৬। গত ২৩ আগস্ট প্রবাসী কমলগঞ্জবাসীদের এ সুবিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়।
কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে নিউইয়র্ক ও পার্শ্ববর্তী বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে দিনব্যাপী এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রকৃতির মাঝে প্রবাসীদের আনন্দ-উচ্ছ্বাসে উদ্যানটি যেন পরিণত হয়েছিল একখণ্ড কমলগঞ্জে।
অনুষ্ঠানে গ্র্যান্ড স্পন্সর ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’-এর স্বত্বাধিকারী তোফায়েল চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিলের প্রেসিডেন্ট ও সিইও শাকিল আবু নুমান, এক্সিট রিয়েলটি প্রিমিয়ারের রিয়েলটর আহমেদ হাসান, মেডোব্রুক ফাইন্যান্সিয়াল মর্টগেজ ব্যাংকের মর্টগেজ লেন্ডার আজাদুল ইসলাম, ডিএমটি গ্লোবাল ইনক, কেআইএম অ্যান্ড অ্যাসোসিয়েটস, পিসির পক্ষে অ্যাডভোকেট রেদ্বানা রাজ্জাক সেতু এবং স্পাইস আপ রেস্তোরাঁ।
দিনব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবার জন্যই ছিল বিনোদনের নানা ব্যবস্থা। ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা, নারীদের জনপ্রিয় বালিশ খেলা, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা এবং বড়দের প্রাণবন্ত ভলিবল খেলা উপস্থিত সবাইকে দারুণভাবে আনন্দিত করে।
সংগঠনের সভাপতি এম রহমান ফরিদ এবং সাধারণ সম্পাদক সাদেক সরওয়ার চৌধুরীর যৌথ নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কার্যকরি পরিষদের সহ-সভাপতি তুহিন খান, সহ সাধারণ সম্পাদক এমদাদুর রহমান বুলবুল, কোষাধ্যক্ষ রিটন সরকার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসান তপু, সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর চৌধুরী সায়মন, দফতর সম্পাদক কাজী মুমিনুর রশীদ, প্রচার সম্পাদক বেলাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা হাসান মায়ূ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুরজিৎ কিশোর দাস চৌধুরী। সদস্য-মাহবুব আলম (রহিমপুর ইউনিয়ন), মাহবুবুর রহমান (পতন উষার ইউনিয়ন), মিটু মিঞা (মুন্সিবাজার ইউনিয়ন), সৈয়দ আলমগীর হোসেন (শমশেরনগর ইউনিয়ন), সৈয়দ সাইফুর (কমলগঞ্জ সদর ইউনিয়ন), রুমন চৌধুরী (কমলগঞ্জ পৌরসভা), মহসিন আহমেদ (আলীনগর ইউনিয়ন), ইন্দ্রজিৎ সিংহ (আদমপুর ইউনিয়ন), সত্যজিৎ সিংহ (মাধবপুর ইউনিয়ন) এবং শাহিনা রহমান (ইসলামপুর ইউনিয়ন)। উপদেষ্টারা হলেন-মোহাম্মদ শাহজাদ আলী, আব্দুর রশীদ চৌধুরী, মহানন্দ দেবনাথ, কামরুল হাসান বলবন্ত ও কামরুন্নাহার ইসলাম (রুবি)। ট্রাস্টিবোর্ড সদস্য-অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, মিয়া মোহাম্মদ আফজাল, আব্দুল শাহিদ হামজা ও মোহাম্মদ মহসিন সেলিম।
আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। এতে বিজয়ীদের মাঝে নগদ অর্থসহ ল্যাপটপ, ফ্রিজ, টিভি, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও নানা উপহার তুলে দেওয়া হয়। প্রবাসে নিজেদের মূল শিকড়কে বাঁচিয়ে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করে আনন্দঘন পরিবেশে বনভোজনের সমাপ্তি ঘটে।