আনন্দ-উচ্ছ্বাসে হাজীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 26-08-2026

আনন্দ-উচ্ছ্বাসে হাজীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন

প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন হাজীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ আগস্ট ল্যং আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হ্যাকশেয়ার স্টেট পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনের দির সকাল বেলায় বৃষ্টি থাকলেও সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আলো উঁকি মারতে থাকে। সব শঙ্কা কাটিয়ে উজ্জ্বল রোদে কেলা বাড়ার সঙ্গে সঙ্গে পিকনিক স্পটে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বনভোজনে কম্যুনিটির সর্বস্তরের লোকজন অংশগ্রগহণ করে। বিশেষ করে আসন্ন নির্বাচনে বাংলাদেশ সোসাইটির উভয় প্যানেলের সম্ভাব্য প্রার্থীরা অংশগ্রহণ করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বনভোজনের মধ্যে ছিল সকাল বেলায় নাশতা, দুপুরে খাবার, খেলাধুলাসহ নানাবিধ আয়োজন। এক সময় পুরো পার্কটি মনে হচ্ছিল যেন চাঁদপুরের হাজীগঞ্জ।

সংগঠনের সভাপতি শাহীন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রহমানে পরিচালনায় বনভোজনে অংশগ্রহণ করেন আহ্বায়ক শাহাদাত হোসেন মজুমদার, প্রধান সমন্বয়কারী লুৎফুর রহমান চুন্নু, সমন্বয়কারী সাইফুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সদস্য এবি সিদ্দিক পাটোয়ারি, বাংলাদেশ সোসাইটির সদস্য আকতার বাবুল, সাবেক কর্মকর্তা কাজী তোফালে ইসলাম, ঢাকা জেলা অ্যাসোসিযেশনের সভাপতি দুলাল বেহেদু, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সোহেল গাজী, সাবেক সভাপতি মামুন মিয়াজি, কম্যুনিটি অ্যাকটিভিস্ট মনিরুল ইসলাম, দেওয়ান কাউছার, শিমুল, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুর রহিম, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা তপন জামান প্রমুখ। বনভোজনে সফলে সহযোগিতা করেছেন আহনাফ আলম, কিল্লাল হোসেন তরফদার, মাওলানা আব্দুর রহমান, ইকবাল হোসেন মানিক, মাসুদুর রহমান, দিদার আহমেদ মুন্সি, মোহাম্মদ ইমাম হোসেন, মোরশেদ আলম মুন্সী, মোহাম্মদ নাছিম, মোহাস্মদ আবু বকর, ইঞ্জিনিয়ার নূরুল আফসার মিয়া, হারুণ ভূঁইয়া, এসএম মাহবুবুর রহমান টিটো প্রমুখ।

বনভোজনে খেলাধুলা ও খাবার দাবার শেষে পড়ন্ত বিকালে বিবরণ করা হয় খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্রর পুরস্কার বিতরণ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)