নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন ক্লাবের (ডিস্ট্রিক্ট ২০ আর ২) নবনির্বাচিত কর্মকর্তাদের বর্ণিল অভিষেক সম্পন্ন হয়েছে। গত ২৭ আগস্ট সন্ধ্যায় লংআইল্যান্ডের অভিজাত নিলার্ডস প্লাজো হোটেলের বলরুমের চমৎকার আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশি কম্যুনিটিসহ ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের বিদায়ী সভাপতি রকি আলিয়ানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব এবং সোনিয়া শারমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। গেস্ট অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টু, কম্যুনিটি অ্যাকটিভিস্ট উজ্জ্বল বিপুল, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, লায়ন ইন্টারন্যাশনালের কর্মকর্তা অজি টরেস, নীনা স্টিথ। গেস্ট অব অনারদের হাতেও কর্মকর্তারা সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনের সদস্য ও সবেক সভাপতি মোহাম্মদ সাঈদ। এই সময় প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ, নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ আলী, রকি আলিয়ান, নূরুল আজিম উপস্থিত ছিলেন। রানো নেওয়াজ তার বক্তব্যে নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান। অভিষিক্ত কর্মকর্তারা হলেন—সভাপতি লায়ন জেএফএম রাসেল, সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা তপন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মশিউর রহমান, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন রুহুল আমিন, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জসীম, কোষাধ্যক্ষ লায়ন এএসএম মাঈন উদ্দীন পিন্টু, জয়েন সেক্রেটারি লায়ন আবুবক্কর সিদ্দিক, জয়েন সেক্রেটারি (প্রজেক্ট) লায়ন মোস্তফা অনিক রাজ, সাংগঠনিক সম্পাদক তমাল হোসেন, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন মোহাম্মদ নওশাদ হায়দার, সহকারি কোষাধ্যক্ষ লায়ন চৌধুরী মোহাম্মদ আজিজ, টেল টুইস্টার লায়ন জাহাঙ্গীর জয়, লায়ন টিমার লায়ন তাওহীদুল ইসলাম, লিফস কোঅর্ডিনেটর লায়ন মোহাম্মদ জাকির হোসেন, ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আব্দুর রশিদ বাবু, মার্কেটিং চেয়ারপারসন লায়ন বদরুদ্দৌজা সাগর, প্রেস সেক্রেটারি লায়ন রেজওয়ানা রাজ্জাক, ডিরেক্টর লায়ন মফিজুর রহমান, লায়ন নার্গিস রহমান, লায়ন শাহ জে চৌধুরী, লায়ন শাহনাজ হোসেন, লায়ন আবুল কাশেম চৌধুরী, লায়ন কৃষ্ণাতিথি, লায়ন বেলাল আহমেদ, লায়ন সুমন মাহমুদ, লায়ন মোহাম্মদ আশরাফুজ্জামান, লায়ন ডেইজি ইয়াসমীন, লায়ন আরিফ চৌধুরী, লায়ন মোহাম্মদ হোসেন, লায়ন আসাদুর রহমান, লায়ন এটিএম হেলালুর রহমান ও লায়ন শাহ শহীদুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি, নির্বাচন কমিশন, অনুষ্ঠানের অভিষেক কমিটি, সাবেক এবং বর্তমান কমিটির সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি শাহ নেওয়াজ ও প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজের হাতে ক্রেস্ট তুলে দেন নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। আরো যাদের ক্রেস্ট তুলে দেওয়া হয় তারা হলেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ সাঈদ, নূরুল আজিম, মোহাম্মদ আলী, রকি আলিয়ান, মফিজুর রহমান, এবি সিদ্দিক, এএসএম মাঈনুদ্দীন পিন্টু, একেএম আব্দুর রশিদ, রুহুল আমিন, কামরুল মজুমদার, ইমাম আব্দুল্লাহ, আনিসুল ইসলাম টনি, আব্দুর রশীদ বাবু, কামরুল হাসান, মোহাম্মদ হাসান জিলানী, গোলাম এম হায়দার মুকুট, আহবায়ক কমিটির চেয়ারম্যান জাহিদ আলম, আহবায়ক এস আলম, সদস্য সচিব মিজানুর রহমান, চীপ কো-অর্ডিনেটর ফাহাদ সোলায়মান। বিদায়ী সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার, জাহাঙ্গীর আলম ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ রানা তপন। সম্মাননা তুলে দেন নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন মতিউর রহমান, বিদায়ী সভাপতি রকি আলিয়ান, প্রতিষ্ঠাতা সদস্য রেজা রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে শাহ নেওয়াজ নব নির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, সেবাধর্মী এ প্রতিষ্ঠানকে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি লায়ন্স ক্লাবের সদস্য হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আতাউর রহমান সেলিম নব নির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং লায়ন্স ক্লাবের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
দুলাল বেহেদু নতুন কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং ভাল কাজের সঙ্গে থাকার সংকল্প ব্যক্ত করেন।
ফিরোজ আহমেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে লায়ন্স ক্লাবের অগ্রযাত্রায় সম্পৃক্ত থাকার কথা জানান।
নবনির্বাচিত সভাপতি জেএফএম রাসেল ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তপন তাদের নির্বাচিত করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আরো বলেন, এ সংগঠনকে আমরা আদর্শ সংগঠনে পরিণত করবো। এ বছরও আমরা বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করেছি। আগামী দিনে আরো বড় আকারে সাহায্য করা হবে। তারা সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জসীম। ইনভোকেশন করান ফার্স্ট প্রেসিডেন্ট আহসান হাবিব, প্লেজার আনবীর হোসেন, মাস্টার চিরমনি তমাল হোসেন, টোস্ট করান সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত।
অনুষ্ঠানে শতাধিক নতুন সদস্যকে শপথ বাক্য পাঠ করান ইন্টারন্যাশনাল ডিরেক্টর। তাদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও কোটপিন। অনুষ্ঠানের শেষপর্বে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রেজিয়া পারভীন, ত্রিনিয়া হাসান, তাহমিনা সোনিয়া এবং নৃত্য পরিবেশনায় ছিল মিথুন ডান্স একাডেমি।