আগামী ১০ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির স্কুল খুলছে। প্রতি বছর স্কুলগামী ছাত্রছাত্রীদের জন্য অভিভাবকদের স্কুলসাপ্লাই কিনতেহয়। এজন্য অনেক অভিভাবক তাদের সাংসারিকবাজেটকাট করেতাদের সন্তানের জন্য স্কুল সাপ্লাই ক্রয় করে থাকেন। বর্তমান দুঃসময়ে অনেককে হিমশিম খেতে হচ্ছে। যেসব পরিবারে একাধিক স্কুলগামীসন্তান রয়েছে তাদের অবস্থা তথৈবচ।এমন কঠিনসময়ে বিভিন্ন সংগঠনঅথবা ব্যক্তিগতউদ্যোগে বিভিন্ন এলাকায় স্কুলগামী ছাত্রছাত্রীদেরবিনামূল্যেস্কুল সাপ্লাই দেওয়া হচ্ছে। গত ৫ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করে ওজনপার্কের ৭৭ স্ট্রিটে অবস্থিত সিমপ্লি হোমকেয়ার। স্কুল সাপ্লাই বিতরণ এলাকায় সকাল থেকে স্কুলগামী ছাত্রছাত্রীদের অভিভাবকদেরসঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্কুল সাপ্লাই প্রাপ্তিরআনন্দে উদ্বেলিত স্কুল ছাত্রছাত্রীরা। ছিল স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠানেরআয়োজক সিম্পল হোমকেয়ার ও এটিএন ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী ও জয়া হলের অন্যতম মালিক নিজাম উদ্দীনের সঙ্গে আলাপে জানা যায়, স্কুলগামী ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইবিতরণ করতে পেরে তারা অনেকআনন্দিত।
স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠানে স্কুল ব্যাগ, খাতা, বেবী ডায়পার, বেবিমিল্ক,টয় বিতরণ করা হয়। স্কুল সাপ্লাই চলাকালীন সময়ে জয়াহলের সুস্বাদুমিষ্টি বিতরণ করা হয়। স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠানে সিনেটর জোসেফ এডাবো,কাউন্সিল মেম্বার জোয়ান এরিয়েল,কাউন্সিল ওয়েমেন মিডিয়া ভেলা কুইজ,শফি আহমদ, খায়রুল ইসলাম খোকন, আয়ান উদ্দীন, দুলাল আহমদ, তাহমিদ হোসেন, তানসিম আহমদ, জহির উদ্দিন জুয়েল, আব্দুলবাসিত, খালেদ আহমদ, হোসেন আহমদ, নাহিদ আহমদ ও মোহাম্মদ আতা উপস্থিত ছিলেন।