নোয়াখালীবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ প্রতি শুক্রবার


রুদ্র মাসুদ , আপডেট করা হয়েছে : 23-09-2026

নোয়াখালীবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ প্রতি শুক্রবার

দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডের নোয়াখালী ভবনে সোসাইটির মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি তাজু মিয়া। 

সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টুর সঞ্চালনায় সভায় সোসাইটির সদস‍্য ইলিয়াস মাস্টার ও সহ-অর্থ সম্পাদক জামাল উদ্দিনের পিতা সুলতান মিয়ার মৃত্যুতে এবং প্রয়াতদের রুহের মাগফিরাত কামনায় ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মানজুরুল করিম। আর্থিক বিবরণী তুলে ধরেন অর্থ সম্পাদক নজরুল ইসলাম। 

সভায় সদস‍্য অন্তর্ভুক্তি, কমিউনিটির সঙ্গে যোগাযোগ নিবিড় করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। যার মধ্যে অন্যতম হচ্ছে প্রতি শুক্রবার বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নেতৃবৃন্দ সোসাইটির কার্যালয়ে নিয়মিত বসবেন। এছাড়া সাপ্তাহের অন‍্য দিনও কার্যনির্বাহী কমিটির সদস‍্য, উপদেষ্টা পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে যার সুযোগ থাকে তিনি বসবেন। 

বৃহত্তর নোয়াখালীবাসীর নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলা, সামাজিক উন্নয়নে অবদান রাখা, নাগরিক অধিকার সম্পর্কিত ধারণা অর্জন-বিনিময়, মূলধারায় নিজেদের অংশগ্রহণ, সুযোগ-সম্ভাবনার বিষয়গুলো নিয়ে কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন উদ্যোগ বলে নেতৃবৃন্দ জানান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)