জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির আনন্দ সমাবেশ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 30-09-2026

জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির আনন্দ সমাবেশ

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়াম্যান তারেক রহমান ভাষণ দেয়ার সময় আনন্দর সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। বিএনপির আনন্দ সমাবেশ বা স্বাগত সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা ছাড়া আশপাশের স্টেটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মী এসেছেন আটলান্টা, নিউ জার্সি, ওয়াশিংটন, ফ্লোরিডা, পেনসিলভেনিয়াসহ অন্যান্য স্টেট থেকে। তারা সেখানে তারেক রহমানের সাফল্য কামনা করে বিভিন্ন ধরনের সেøাগান দেন। ছিল তাদের হাতে ব্যানারও।

স্বাগত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুর রহমান সায়েল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট, কেন্দ্রীয় কমিটির অপর সদস্য জিল্লুর রহমান জিল্লু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন বাদল, সাবেক সহ-সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, মঞ্জুর আহমেদ চৌধুরী, আনোয়ার হোসেন, নিউইয়র্ক স্টেট বিএনপি সভাপতি অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাঈদ আহমেদ, যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তোফায়েল চৌধুরী লিটন, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাধারণ সম্পাদক বদিউল আলম, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুণ, খোরশেদ আলম, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বৈদেশিক রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহীন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোকারোফ হোসেন সবুজ, এবাদ চৌধুরী, আব্দুস সবুর, আনোয়ার হোসেন, রিয়াজ মাহমুদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি জসীম, বিএনপি নেতা বদরুল হক আজাদ, দেওয়ান কাউছার, জাহাঙ্গীর হাসাইন, যুবদল নেতা আতিকুল হক আহাদ, মিজানুর রহমান, শরিফুল খালিসদার, নাঈম টুটুল, শেখ হায়দার আলী, ইঞ্জনিয়ার মাঈনুদ্দীন, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর সরকার, ফিরোজ আহমেদ, কাজী আজম, হজরত আলী, জাবেদ উদ্দীন, লিয়াকত আলী, সুমন, মাজহারুল ইসলাম জনি, মোহাম্মদ জামি, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, অ্যাডভোকেট রেজওয়ানা সেতু, মোতাহার হোসেন, বাচ্চু মিয়া, গিয়াস উদ্দীন, যুক্তরাষ্ট্র যুব দলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, নাসিম আহমেদ, রুহুল আমিন, এমলাখ হোসেন ফয়সাল, হেলাল উদ্দীন, শামসুল ইসলাম মজনু,নূরুজ্জামান লাল্টু, এমদাদ তরফদার প্রমুখ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)