জাতীয় সংসদে চতুর্থ অধিবেশন বসছে আসছে নভেম্বরে। ত্রয়োদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ। চলতি সরকারের আমলে এ পর্যন্ত তিনটি অধিবেশন শেষ হয়ে এবার চতুর্থ অধিবেশন বসছে। 


বিগত অধিবেশনগুলোর মধ্যে-

প্রথম অধিবেশন (১২ মার্চ - ৩০ এপ্রিল) এ ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়। এর মধ্যে প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয়। রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধী দল ওয়াকআউট করে। সে সময় কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়। 


দ্বিতীয় (বাজেট) অধিবেশন (৭ জুন - ১৫ জুলাই)। এ অধিবেশন ২৬ কার্যদিবস চলে এবং ১০টি সরকারি বিল পাস হয়। এতে ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয় এবং ৩০ জুন তা পাস হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 


বাজেট আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা নির্ধারিত ছিল, আর ২৭ - ৩০ জুন চার দিন দুই বেলা বৈঠকের প্রস্তাব হয়। 


বাজেট আলোচনায় ৩১৬ জন সংসদ-সদস্য অংশ নেন। প্রধানমন্ত্রীর জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপিত হয়। মন্ত্রীদের জন্য জমা পড়ে ৫ হাজার ৩১টি প্রশ্ন। 


এরপর তৃতীয় অধিবেশন চলে (২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর)। এ অধিবেশনে তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এর আগে ১১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। অধিবেশন ২৭ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলে এবং মোট নয়টি বৈঠক হয়। এতে ছয়টি বিল উত্থাপিত ও ছয়টি পাস হয়। ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন এবং একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়। এতে 

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ১৪৪টি প্রশ্ন জমা পড়ে, যার ১৫টির উত্তর তিনি দেন। মন্ত্রীদের জন্য জমা পড়া ২ হাজার ৬৭৬টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৬৭৮টির উত্তর দেওয়া হয়। 

চিফ হুইপ নূরুল ইসলাম মনি অধিবেশনটিকে ৫, ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে বলে জানিয়েছিলেন। 



এখন অপেক্ষা চতুর্থ অধিবেশনের (শুরু ৯ নভেম্বর, বিকাল ৩:৩০)। 


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে চতুর্থ  এ অধিবেশন আহ্বান করেছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম অধিবেশন আহ্বান। 

অধিবেশন কত দিন চলবে তা এখনো ঠিক হয়নি। শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে তা নির্ধারিত হবে। বছরের এ সময়ের অধিবেশন সাধারণত সংক্ষিপ্ত হয়।

সংবিধান অনুযায়ী এক অধিবেশনের শেষ ও পরের অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে সাধারণত ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না। তৃতীয় অধিবেশন শেষ হওয়ার ঠিক ৬০ দিন পর চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে এবার।