জ্যামাইকার হিলসাইড এলাকার তরুণদের নিয়ে গড়া হয়েছে দুরন্ত হিলসাইড। তরুণ সমাজকে মাদক থেকে দূরের রাখার প্রত্যয়ে এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়। মাদক মুক্ত জীবন মানেই সুস্থ জীবন। সেই লক্ষ্যেই অতিসম্প্রতি হিলসাইডে দুরন্ত সংগঠনের প্রতিষ্ঠা। এ সংগঠনের উদ্যোগে তরুণদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। যার মধ্যে অন্যতম ফুটবল এবং কেরাম টুর্নামেন্ট।

গত ৫ অক্টোবর অত্যন্ত সুন্দর, আনন্দময় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দুরন্ত হিলসাইডের উদ্যোগে তৃতীয় ফুটবল টুর্নামেন্ট জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। লীগ পদ্ধতি অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো—দুরন্ত হিলসাইড রেড, দুরন্ত হোয়াইট, জেএনএফসি হিলসাইড ও ওজনপার্ক ইউনাইটেড। লীগ পদ্ধতির খেলায় জেএনএফসি হিলসাইড ও দুরন্ত হোয়াইট ফাইনালে ওঠে। ফাইনালের নির্ধারিত ৩০ মিনিটের খেলায় কোন পক্ষই গোল করতে পারেনি। তবে খেলায় ছিল চরম উত্তেজনা এবং আক্রমণ- পাল্টা আক্রমণ।

নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকায় বাই লজ অনুযায়ী খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে জেএনএফসি হিলসাইড ৩-০ গোলে দুরন্ত হিলসাইডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন রাজেস। ম্যান অব দ্য টুর্নামেন্ট জামিল, বেস্ট গোলকিপার ফরহাদ এবং সর্বোচ্চ গোলদাতা সাহেল।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আই খান সুলতান, বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সাবেক সভাপতি মিসবাহ আবেদীন, বিয়ানীবাজার স্টোর্র্টিং ক্লাবের সিনিয়র সদস্য আব্দুন নূর হারুন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন, বিয়ানীবাজার স্পোটির্ং ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুরন্ত হিলসাইডের সভাপতি তাহির হুসেন এবং পরিচালনা করেন শাহ ইকবাল সজল। আয়োজন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাহ তৈয়ব আলী, খাইরুল আনাম, রুবেল আহমেদ, রাহাত চৌধুরী, নূরুল হক, তারেক উদ্দিন, রানা হাসান, বেলাল আহমেদ প্রমুখ।

পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পরিচালনা কমিটির সকল সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। যার মধ্যে ইসলাম, জেবুল, জুনেল, নোমান, শাহ আলম, জিয়া, আলতাফ, রেজা ও কাশেম। রেফারির দায়িত্বে ছিলেন নাজমুল ইসলাম ও হাসানুজ্জামান, সহকারী রেফারির দায়িত্বে ছিলেন বায়েজিদ, নুরুল হক ও সামসুল। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় বাবু, হাসান ও রফিককে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।