দেবী আরাধনা, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক ইনকের উদ্যোগে উদযাপন করা হয়েছে শারদীয় দুর্গোৎসব ও শারদ উৎসব। গত ১৭ এবং ১৮ অক্টোবর জ্যামাইকার অঙ্গন পার্টি হলে হল ভর্তি মানুষের উপস্থিতিতে দুপুর থেকে মধ্যরাত অবধি এ উৎসব চলে। নতুন প্রজন্মের শিশু বিশোর থেকে সব শ্রেণি-পেশার মানুষজন পূজায় অংশগ্রহণ করেন। অন্যবারের তুলনায় এবার আয়োজনটি ছিল প্রাণবন্ত। আবার অডিটোরিয়ামও ছিল অনেক বড়।

যে কারণে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি আয়োজকদের স্বস্তি দেয়। আবার যারা পূজা দিতে এসেছেন, দেবী দর্শনে এসেছেন তারাও ছিলেন আবেগাপ্লুত। সংগঠনের সভাপতি রীনা সাহার সভাপতিত্বে এবং অসীম সাহা ও শারমিন রেজা ইভার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেছেন। ছিলেন প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা। ভাল লেগেছে নতুন প্রজন্মের অংশগ্রহণ এবং পরিবেশনা। এক কথায় রীনা সাহার অনন্য আয়োজনে সবাই ছিলেন সন্তুষ।

কোথাও কোন কিছুর কমতি ছিল না। সারাক্ষণ রীনা সাহা ছিলেন ব্যতিব্যস্ত। অতিথি আপ্যায়নে ছিলেন সিদ্ধহস্ত। জয়তু রীনা সাহা।

প্রতিদিন দুপুর থেকে পূজা শুরু হয় এবং মধ্যরাত পর্যন্ত চলে। পূজার মধ্যে ছিল ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী। শেষ দিনে বিসর্জনের মধ্য দিয়ে পূজার শেষ হয়। ছিল অঞ্জলী, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত ও নৃত্য পরিবেশনায় ছিলেন দেব চক্রবর্তী, ওয়াহিদ আজাদ, কৃষ্ণা তিথি, তমা, রূপন্তী ব্যানার্জি, বিপ্লব মুখার্জি, শামরন বড়ুয়া, উদীপ্ত, রীতিু, উপমা, অঙ্কুশ, অনুরাগ, স্বপ্লীল, শুভশ্রী, শান্তি, সপ্লীল, হৃদীমা। নত্যৃ পরিবেশনায় ছিলেন অনুপম দাস ডান্স একাডেমি, নৃত্যাঞ্জলী, অদ্রিতা, অনিদিতা, সুপ্তি ও শানভী।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক রতন দাস। সহযোগিতায় ছিলেন ফনীন্দ্র সাহা, মধাব সাহা, পূর্ণচন্দ্র মুখার্জি, তনিমা দাস, জিতেন মন্ডল, শঙকর সাহা, তপন সাহা, অসীম সাহা, বেদব্রত দাস, রিংকী নিয়োগী, উত্তম দাস, কল্যানী চ্যাটার্জি, আশীষ সাহা,মৌগন্ধ্যা আচার্য্যী, সুজিত সাহা, ডালিয়া চৌধুরী, সনৎ সাহা, বনানী রায়, অজয় চক্রবর্তী, মিন্টু চৌধুরী, দেবশ্রী সাহা প্রমুখ।