আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে চায় তবে অনেক চিন্তা ভাবনা করে আসবে হবে। জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।তিনি বলেন, ‘জুলাইকে স্বীকার করতে হবে, এ বিষয়ে ক্ষমা চাইতে হবে এবং সংশ্লিষ্টদের বিচারের বিষয়টিও সামনে আসতে হবে। এরপর আওয়ামী লীগকে রাজনীতিতে জনগণ কতটা সুযোগ দেবে, তা সময়ই বলে দেবে।’তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রায় আড়াই বছর আগে দেশ থেকে পালিয়ে গেছে। 

পালিয়ে যাওয়ার পর তাদের রাজনৈতিক কোনো কার্যক্রম নেই। তবে হাতে গোনা কয়কজন মিছিল করে। আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে চায় তবে অনেক চিন্তা ভাবনা করে আসবে হবে। জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইয়ের ব্যাপারে তাদের ক্ষমা চাইতে হবে। দোষীদের সাজা হবে। এরপর দেশের মানুষ চাইলে তাদের রাজনীতি সুযোগ দেবে। তবে সেটা সময় বলে দেবে।আন্দালিভ রহমান পার্থ বলেন, শেখ হাসিনা দেশে আসবে কি আসবে না সেটা সময় বলে দেবে। তবে আমি মনে করি এখনো সেই সময় হয়নি।

২৪ এর হত্যা ও অত্যাচার এখনও বাংলাদেশের মানুষের ভুলে নেই। আমার মনে হয় না সে দেশে ফিরে আসা বাস্তব।তিনি আরও বলেন, আওয়ামী লীগ আগে বলতো দেশে জঙ্গিতে ভরা। এখন বলে দেশে গণতন্ত্র নেই। অথচ তারা ১৭ বছর গণতন্ত্রকে ধ্বংস করে গেছে। আমরা নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্রকে উদ্ধার করেছি। কিন্তু আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের কথা মানায় না।মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বলতো বিএনপি ক্ষমতায় আসলে দেশে পূজা হবে না।

বাংলাদেশে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পূজা হলো।এ সময় জেলা ও বিভিন্ন ইউনিয়নের বিজেপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।