যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র যুব দল। রঙবেরঙের বেলুন উড়িয়ে এবং কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরো ছিল আলোচনা সভা।
গত ২৬ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমানত হোসেন আমাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাঈদ আহমদ, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ-সভাপতি আতিকুল হক আহাদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—মনিরুল ইসলাম, এবি সিদ্দিক পাটোয়ারি, শাহবাজ আহমেদ, আল মামুন সবুজ, মাজহারুল ইসলাম জনি, সোহাগ আফসার, মহসীন মিয়া, মোহাম্মদ শরিফ হোসেন, জাকারিয়া অপু, মুরাদ হোসেন, জাহির আহমেদ রাহুল, শাহাব সিদ্দিক, রাজ খান, দেওয়ান রানা, জাহিদ হাসান সুমন, মোহাম্মদ মাহফুজ, ওলিউর রহমান সানি, সাদ্দাম হোসেন, আজিজুল হক, মাহফুজুর রহমান, মুসলে উদ্দিন, আব্দুল্লাহ হাসান, মেহেদী হাসান, রেজয়ানুল রাজু, আদনান, শামীম মাহমুদ, নূরুজ্জামান লাল্টু, শেখ নাছির ও হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ আহমদ দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই বছর আমরা যখন দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন সেই সময় আমাদের সরকার ক্ষমতায়। দীর্ঘ প্রায় ১৭ বছর আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। গত ১৭ বছর আমরা অনেক নেতাকর্মী হারিয়েছি, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি আরে বলেন, বর্তমান সরকারের অন্যতম শক্তি হচ্ছে যুবদল।
তাই আমাদের ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সব অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি আরো বলেন, বিএনপির সরকার মানেই দেশের উন্নয়ন। যার স্বাক্ষর ইতিমধ্যেই ফ্যামিল কার্ড, কৃষক কার্ডের মাধ্যমে তারেক রহমান শুরু করেছেন।
সভাপতির বক্তব্যে জাকির এইচ চৌধুরী বলেন, গত ১৭ বছর জাতিসংঘ, হোয়াইট হাউজ এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে অনেক আন্দোলন করেছি। অবশেষ ২৪-এর ছাত্র-জনতার গণআন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। সেই আন্দোলন যুবদলের অপরিসীম ভূমিকা ছিল। তিনি আরো বলেন, বিএনপির সরকার মানেই উন্নয়নের সরকার। যখনই রাষ্ট্র বিপদে পড়েছে তখনই বাংলাদেশের মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় এসেছে। তিনি সবাইকে সরকারের সহযোগিতা করার আহ্বান জানান।
এবি সিদ্দিক পাটোয়ারি বলেন, বিএনপির সরকার মানে দেশপ্রেমিক সরকার। তারা দেশ এবং মানুষের কল্যাণে রাজনীতি করে। তারা তাঁবেদারির রাজনীতি করে না।
অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করেন নূরুজ্জামান লাল্টু। কাটা হয় কেক এবং ওড়ানো হয় বেলুন।

