বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাবের সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সহ-সভাপতি মো.শফিকুল ইসলাম শামীমের পিতা মো. আবদুস শহীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১ নভেম্বর) সকাল ৭টায় ঢাকার উত্তর মুগদাপাড়াস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শাফিকুল ইসলাম শামীমের পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ মাগরিব বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শফিকুল ইসলাম শামীমের পিতার মৃত্যুতে বিএসজেসি গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছে।
বিএসজেসি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়।

