মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদের ভোট গণনা শুরু হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত ডেমোক্র্যাটরা ১৪৫ টি আসনে জয়লাভ করেছে ও রিপাবলিকানরা পেয়েছে ৯২ টি আসন।

বাকি আসনের ফল এখনো ঘোষণা হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছে এপি।

এই মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নিম্নকক্ষে

সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যেকোনো দলের অন্তত ২১৮টি আসনের প্রয়োজন।