১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৯:২২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০২-২০২৬
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান


বিএনপি এবং দলটির নেতা তারেক রহমানকে ‘ভূমিধস বিজয়’ অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করেনি। তবে বেসরকারি ফলাফলে বিএনপি ও তাদের জোট ভূমিধস জয় পেয়েছে। এ খবরে আসিফ আলি জারদারি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে পাকিস্তান এবং নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে কাজ করার প্রত্যাশা রাখে।


তিনি আরও আশা প্রকাশ করেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ আঞ্চলিক পর্যায়ে ‘আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পৃক্ততা’ গড়ে তুলতে সহায়ক হবে। ওদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিএনপিকে জোরালো বিজয়ের পথে নেতৃত্ব দেয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশের জনগণকেও ‘সফলভাবে নির্বাচন সম্পন্ন করার’ জন্য শুভেচ্ছা জানান।


সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় শেহবাজ শরীফ বলেন, ‘দক্ষিণ এশিয়া ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে এবং আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃপ্রতিম ও বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।’ 

শেয়ার করুন