বক্তব্য রাখছেন শাহ নেওয়াজ
বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন (বাকা) এর উদ্যোগে একাদশ গোল্ডেন এজ বাংলা মেলা গত ২৮ জুন রোববার ব্রঙ্কসের বাংলা বাজারে সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই মেলায় প্রায় দশ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির সমাগম ঘটে।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত এবং বাকার থিম সং পরিবেশনের মধ্য দিয়ে রঙিন বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও উদ্বোধক, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ। স্মরণকালের বর্ণাঢ্য এই মেলায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরী।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন এর সার্বিক পরিচালনায় এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল ও বিশিষ্ট উপস্থাপক, মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল হাসান বুলবুল এর যৌথ উপস্থাপনায় উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানু নেওয়াজ, যুক্তরাজ্য থেকে আগত নুকপ সংসদ যুক্তরাজ্যের সভাপতি জুবেদ চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ চৌধুরী, ওয়ারেন সিটি ক্রাইম কমিশনার সুমন কবির, তাহমীদ চৌধুরী, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড নাইনের চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট রিয়েলেটর সেলিনা উদ্দিন, এনওয়াইপিডি লেফটেন্যান্ট বিলাল উদ্দিন, অবসরপ্রাপ্ত ডিটেকটিভ মাসুদ রহমান, সিপিএ আহাদ আলী, রিয়েলটর সালেহ উদ্দিন, মর্গেজ ব্রোকার আকিব হোসেন, এডভোকেট রেজওয়ানা সেতু, সংগঠনের সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন লুকু, সহ সভাপতি ও মেলা কমিটির আহবায়ক মাকসুদা আহমেদ।
এছাড়া সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন লুকু, সহ সভাপতি ফয়সল আহমেদ, মোহাম্মদ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, শাহ কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং মেলা কমিটির প্রধান সমন্বয়কারী সালমা সুমী, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, সহ সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম, প্রচার সম্পাদক শাহ ইকবাল রাজু, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশিকুল হক, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, স্কুল শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক ইসকন্দর আলী মিন্টু, দপ্তর সম্পাদক এমডি লুৎফুর রহমান, নতুন প্রজন্মের প্রতিনিধি মায়া এন্জেলিনা, কার্যকরি পরিষদ সদস্য চৌধুরী মোমিত তানিম, জুবায়ের আহমেদ, মিথিলা শারমিন বাঁধন, শেখ শাকিল হোসেন শিমুল।
মেলায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন টাইম টিভির সিইও আবু তাহের, জুনেদ চৌধুরী, মেরি জোবাইদা, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সিরাজুল ইসলাম, আব্দুর রকিব মন্টু, বেলা ইসলাম, সিপিএ জাকির চৌধুরী, কাওসারুজ্জামান কয়েছ, রোমানা আহমেদ, খাইরুল ইসলাম পাখি, সৈয়দ এনাম আহমেদ, আব্দুর রব কাওসার, শেখ জামাল হোসেন, ইমরান শাহ রন, ফারমিস আকতার, জামাল আহমেদ, রিয়েলটর আজাদ, মাসুম আহমেদ, সোহান আহমেদ টুটুল, রেজা আব্দুল্লাহ, সাংবাদিক এমদাদ দিপু, মোতাসিম বিল্লাহ তুষার, সিদ্দিকুর রহমান সুমন প্রমুখ।
সাংস্কৃতিক পর্ব: সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাউল কালা মিয়া, রন্টি দাশ, রেশমী মির্জা, স্বপ্নীল সজিব, অনিক রাজ, এজাজ আহমেদ প্রমুখ। নৃত্য পরিবেশন করেন নিউ ইয়র্কের উদীয়মান নৃত্য শিল্পী মায়া এন্জেলিনা। পুরো মেলা প্রাঙ্গণ বাংলাদেশের বিভিন্ন লেখক, কবি, সাধক ও মনীষীর ছবি ও বাণী সম্বলিত ফেস্টুন দিয়ে সাজানো হয়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।
প্রধান অতিথির বক্তব্যে শাহ নেওয়াজ বলেন, আমাদের কাজ হচ্ছে গোল্ডেন এজ হোমকেয়ারের মাধ্যমে মানুষের সেবা করা। গত কয়েক বছর ধরে আমরা তা করে যাচ্ছি। ব্রঙ্কসে আমাদের অফিস রয়েছে, আপনারা যে কোন প্রয়োজনে আসবেন এবং কোন অসুবিধা হলে আমাকে জানাবেন। তিনি আরো বলেন, মানুষের সেবার পাশাপাশি এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা প্রবাসে বাংলাদেশের কৃষ্টি এবং কালচার তুলে ধরতে চাই।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরী এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল মেলায় আগত দর্শক-শ্রোতা, স্পন্সর এবং সর্বাত্মক সহযোগিতাকারী সকলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আগামীতেও বাকার বিভিন্ন কার্যক্রমে সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই প্রয়াস অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বাকার উদ্যোগে আলাপন চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা
বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন (বাকা)-এর উদ্যোগে গত ২৯ জুন সোমবার ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে এক আন্তরিক আলাপন ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয় যুক্তরাজ্য ও মিশিগান থেকে আগত চারজন বিশিষ্ট সমাজকর্মী ও মূলধারার রাজনীতিবিদকে।
সংবর্ধিত অতিথিরা হলেন- নুকফ ইউকে-এর সভাপতি জুবেদ চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি ইব্রাহিম জাবেদ চৌধুরী, মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবির এবং তাহমিদ চৌধুরী। তারা সম্প্রতি বাকার আয়োজিত বাংলামেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে নিউইয়র্ক সফর করেন।
সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াইপিডির লেফটেন্যান্ট বিলাল উদ্দিন, বাকার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন, রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সভাপতি মাহবুব আলম, নিউইয়র্ক ল সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু এবং কমিউনিটি অ্যাকটিভিস্ট মোমেনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশিকুল হক। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি মাসুদা আহমদ, যুগ্ম সম্পাদক সোহেল আহমদ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সালমা সুমি।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফয়সল আহমেদ, মোহাম্মদ লিয়াকত আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, সহ-সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম, প্রচার সম্পাদক শাহ ইকবাল রাজু, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, দপ্তর সম্পাদক এম. ডি. লুৎফুর রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য চৌধুরী মোমিত তানিম, জুবায়ের আহমেদ, রাজনীতিবিদ মোমতাজ উদ্দিন, ইউছুফ হাওলাদার, সুমন আহমদ কবির, শেখ আক্তার হোসেন নান্নু, জাকির হোসেন বাচ্চু, জয়নুল ইসলাম, শামীম মিয়া, মোহাম্মদ আশিফ, সামাদ মিয়া জাকেরসহ আরও অনেকে।
সংবর্ধিত অতিথিরা এ সম্মাননা প্রদানের জন্য সংগঠনের নেতৃবৃন্দ ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা ইব্রাহিম জাবেদ চৌধুরী, জুবেদ চৌধুরী, সুমন কবির এবং তাহমিদ চৌধুরীর সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত অতিথিদের হাতে সংগঠনের মনোগ্রাম-সংবলিত সম্মাননা স্মারক (প্ল্যাক) তুলে দেওয়া হয়। গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক কমিউনিটি সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।