০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:৩৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৩-২০২৩
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা


প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত মধ্যরাতে রাজধানীর রমনা থানায় হয়েছে ওই মামলা। এতে প্রথম আলোর সাভারে কর্মরত নিজস্ব প্রতিবেদক শামছুজ্জামানকেও আসামি করা হয়েছে। এ ছাড়া আসামিদের মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন। এ মামলার বাদী আইনজীবি আবদুল মালেক। রমনা থানার ওসি আবুল হাসান মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার ভোররাতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার সাভারস্থ বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেয়া হয়। পরে তেজগাও থানায় তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার কথা জানানো হয়। সৈয়দ মো: গোলাম কিবরিয়া (৩৬) নামে এক যুবলীগ নেতা মামলা দায়ের করলে তার পরিপেক্ষিতে ওই অ্যাকশনে যায় সিআইডি পুলিশ। 



শেয়ার করুন