১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৩:৫২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৩
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল/ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্ব ৮ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।


প্রতিনিধি দলের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র এশিয়া দপ্তরের উপসহকারী প্রশাসক অঞ্জলী কৌর।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, আজ বুধবার সকাল ১১ টার দিকে কক্সবাজারের উখিয়ায় ৯ নম্বর রোহিঙ্গা


ক্যাম্পে পৌঁছায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের গাড়িবহর। সেখানে পৌঁছেই প্রথমে তারা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। এরপর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার চলমান কার্যক্রম পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি রোহিঙ্গা কমিউনিটি নেতা, ইমাম, নারী শিশুদের সঙ্গে মতবিনিময় করেন।
ক্যাম্প এলাকা পরিদর্শনের পর বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদলের। প্রতিনিধিদলটি আজই ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমেদ বলেন, প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তথ্যসূত্র: বাসস।


শেয়ার করুন