৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৩:৩৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


মার্কিন মুখপাত্রের প্রশ্ন
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে অন্যদের আপত্তি কেন?
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৩
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে অন্যদের আপত্তি কেন? মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার


বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে রাশিয়া, চীন এবং ইরানের সমালোচনার জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র সত্যিকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে।

গত ১০ জুলাই সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার হাসি দিয়ে বিস্ময়ের সুরে বলেন, আমি বুঝতে পারছি না, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের দাবির প্রতি কেউ কেনো আপত্তি জানাবে! বাংলাদেশের প্রধানমন্ত্রী অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির কথা নিজেই বারবার বলেছেন। যেটা আমরাও বলেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের অংশীদারিত্ব ও বন্ধুত্ব। রাজনৈতিক দলগুলোর মধ্যে কাউকে বাদ দিয়ে অন্য কাউকে আমরা সমর্থন করিনি। আমরা সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি। এর আগে আরেকটি প্রশ্নের জবাবে আমি বলেছি- অন্য কোনো দেশ যখন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে তখন সেটাকে আমরা হস্তক্ষেপ বলে মনে করি না। বরং এমন সমালোচনাকে আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করার সহায়ক হিসেবে মনে করি। জানি না অন্য দেশগুলো কেন এ বিষয়ে আপত্তি জানাবে!

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন বাইডেন প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে মুখপাত্র মিলার বলেন, আন্ডার সেক্রেটারি জেয়া  বাংলাদেশ সফরকালে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি মানবাধিকার, রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রম, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচার প্রতিরোধ নিয়ে কথা বলবেন। তাছাড়া, তিনি মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতা, মানবাধিকার, শ্রম, পিছিয়ে থাকা গোষ্ঠীর অন্তর্ভুক্তি, আইনের শাসন এবং গণতন্ত্র নিয়ে সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।

শেয়ার করুন