৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৬:৫৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


এলেমহার্স্ট হাসপাতাল-শেখর ও জেবিবিএ’র ইফতার বিতরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৫-২০২২
এলেমহার্স্ট হাসপাতাল-শেখর ও জেবিবিএ’র ইফতার বিতরণ জেবিবিএ ও শেখ কৃষ্ণানানের ইফতার বিতরণ


বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রতিষ্ঠিত এলেমহার্স্ট হাসপাতাল, কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানান এবং হারুন ভুইয়া এবং ফাহাদ সোলায়মানের নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানটি গত ২৮ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানান, জেবিবিএ’র প্রেসিডেন্ট হারুণ ভ‚ইয়া, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, সহ-সভাপতি মোহাম্মদ আলম নমি, পরিচালক ড. রফিক আহমেদ, কোষাধ্যক্ষ সেলিম হারুণ, কার্যকরি কমিটির মেম্বার শাখাওয়াত বিশ্বাস, প্রচার সম্পাদক শাহ চিশতি, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন বাদশা, সদস্য আব্দুল হামিদ প্রমুখ।

অনুষ্ঠানে কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানান সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকে আমার কাছে ভালো লাগছে যারা রোজা রেখেছেন তাদের মধ্যে ইফতার বিতরণ করতে পারছি। তিনি আরো বলেন, নিউইয়র্ক সিটি হচ্ছে সকল ধর্ম এবং বর্র্ণের মানুষের সিটি। এই সিটিতে আমরা সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই।

ফাহাদ সোলায়মান রোজাদারদের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক জানিয়ে বলেন, জেবিবিএ’র পক্ষ থেকে আমরা সকল মানুষের সেবা করতে চাই। সেই লক্ষ্যেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তিনি বলেন, আমরা খুশি রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করতে পেরে।

জানা গেছে, রোজাদারদের মধ্যে এলেমহার্স্ট হাসপাতালের পক্ষ থেকে ২০০ এবং জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১০০ ইফতার বক্স বিতরণ করা হয়। এ ছাড়াও এলেমহার্স্ট হাসপাতালের পক্ষ থেকে বিশেষ বক্স এবং হ্যান্ড সেলিটাইজার বিতরণ করা হয়।

শেয়ার করুন