১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১১:৩৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


গণমাধ্যমও ভিসানীতির আওতায় আসতে পারে...
সম্পাদক পরিষদের বিবৃতি ও পিটার হাসের জবাব
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২৩
সম্পাদক পরিষদের বিবৃতি ও পিটার হাসের জবাব


বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ কার্যক্রমের মধ্যেই গণমাধ্যমের ওপরও ভিসানীতি প্রয়োগ হতে পারে বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। শনিবার সম্পাদক পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। অবশ্য এরপর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও সেই প্রশ্নে জবাব দেন।

সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হয়, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ২৪ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল টোয়েন্টিফোরের এক সাক্ষাৎকারে বলেন, রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাবেক-বর্তমান সরকারি কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমও আগামী দিনে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে যুক্ত হবে।


এ বক্তব্যের প্রেক্ষিতে উদ্বেগ জানিয়ে সম্পাদক পরিষদ সভাপতি মাহফুজ আনাম ২৭ সেপ্টেম্বর ইমেইলে এক চিঠি পাঠান পিটার হাসকে। চিঠিতে তিনি বলেন, গণমাধ্যমের ওপর ভিসানীতি প্রয়োগের বিষয়টি তার মনে এবং সম্পাদক পরিষদের সদস্যদের মনে কিছু প্রশ্ন সৃষ্টি করেছে।
তিনি বলেন, ‘সত্যি বলতে- এই মন্তব্যটি আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। তাই ব্যাখ্যার জন্য অনুরোধ করা হচ্ছে। মার্কিন সরকার এবং রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে সবসময় মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের অটল প্রবক্তা। তাই এই মন্তব্য আমাদের মাঝে বিভ্রান্তি তৈরি করেছে।’

শেয়ার করুন