২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০২:০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


জলদস্যুর কবলে বাংলাদেশী জাহাজ, ২৩ নাবিক জিম্মি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৪
জলদস্যুর কবলে বাংলাদেশী জাহাজ, ২৩ নাবিক জিম্মি বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ এবং জলদস্যুরা


‘আমরা ডাকাতদের কবলে পড়েছি। প্রায় ৫০ জন ডাকাত। সবার হাতে অস্ত্র। আমাদেরকে বাঁচান। মিডিয়াকে জানান, স্যার।’ বাংলাদেশী নাবিকদের এমন করুণ আর্তনাত ভারত মহাসাগরে। এমন তথ্য পাঠানো হয়েছে জলদস্যুতের কবলে পড়া বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ পরিচালনার দ্বায়িত্বে থাকা নাবিকদের কাছ থেকে। ওই জাহাজে বাংলাদেশী ২৩ জন নাবিক রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। 

চট্টগ্রামভিত্তিক শিল্প গ্রুপ কবির স্টিলস’র অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মালিকানাধীন এই জাহাজটি নৌপথে পণ্য পরিবহন করে আসছে। গত ১২ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় কবির স্টিলস’র মিডিয়া সূত্রে সাংবাদিকদের এ তথ্য পরিবেশন করা হয়। তিনি বলেন, জাহাজটি এসআর শিপিংয়ের। এটি কয়লা নিয়ে আমিরাত যাচ্ছিলো। এরমধ্যে ভারত মহাসাগরে ডাকাতের কবলে পড়েছে। জিম্মিরা জাহাজের ২৩ জন নাবিককে অস্ত্রের মুখে জিম্মি করেছে। গত ৪ মার্চ এটি কয়লা বোঝাই করে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা দেয়। এরমধ্যে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সাব্বির নামে জাহাজের এক নাবিকের হোয়াটসঅ্যাপ থেকে এসআর শিপিং কর্তৃপক্ষের কাছে খুদে বার্তা পাঠানো হয়। 

সেই খুদে বার্তায় জাহাজ দস্যুদের কবলে পড়েছে বলে সাহায্য চাওয়া হয়। তবে কর্তৃপক্ষ তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি। 

জাহাজ থেকে পাঠানো এক খুদে বার্তায় নাবিক সাব্বির লেখেন, ‘আমরা ডাকাতদের কবলে পড়েছি। প্রায় ৫০ জন ডাকাত। সবার হাতে অস্ত্র। আমাদেরকে বাঁচান। মিডিয়াকে জানান, স্যার। আমাদের মধ্যে ৭ জন সাবেক বিএমএ ক্যাডেটও আছেন।’ এসআর শিপিংয়ের সিইও মোহাম্মদ মেহেরুল করিম বলেন, মঙ্গলবার দুপুরে জাহাজ ডাকাতের কবলে পড়ার বিষয়টি জানানো হয়। আমাদের নাবিকরা আটকা পড়েছে। তারা কী অবস্থায় আছে তা এখনো বলতে পারছি না। এর আগে ২০১০ সালের ‘জাহান মণি’ নামে একটি বাংলাদেশি জাহাজ আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল। দস্যুরা জাহাজের ২৫ জন নাবিকসহ মোট ২৬ জনকে জিম্মি করে। প্রায় ৩ মাস পর তারা দস্যুদের হাত থেকে মুক্তি পান।

শেয়ার করুন