৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৪:৩৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ওজনপার্কে প্রবাসী বাংলাদেশীদের ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৪
ওজনপার্কে প্রবাসী বাংলাদেশীদের ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল মঞ্চে উপবিষ্ট আয়োজক ও অতিথি


গত ৬ মে ওজনপার্কের আল মদীনা পার্টি হলে ওজনপার্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে জমজমাট ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হলের ভিতরে স্থান সংকুলান না হওয়ায় অনেকেই বাইরে দাঁড়িয়ে অনুষ্ঠানের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং অংশগ্রহণ করেন।

আবু তালহা ও আব্দুল হান্নান দুখুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক আজিজুর রহমান সাবু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা রফিক আহমদ। ওজনপার্ক কমিউনিটি বিনির্মাণে ৭০ দশক থেকে বর্তমান পর্যন্ত যাদের অবদান ছিলো তাদের মধ্যে প্রয়াতদের রুহের মাগফেরাত কামনা এবং জীবিতদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মৌলানা সায়ফুল আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন সদস্য সচিব নিজাম উদ্দীন। মঞ্চে উপবিষ্ট ছিলেন বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাবেক প্রধান শিক্ষক আব্দুস শহীদ, জাকারিয়া চৌধুরী, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বুরহান উদ্দীন কপিল, মাশুকুল ইসলাম খান, সাবেক ফুটবলার আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী শামছুল আবদীন, জালালাবাদ এসোসিয়েশনের সেক্রেটারি (একাংশের) মইনুল ইসলাম, কমিউনিটির পরিচিত ও প্রবীণ ব্যক্তি মোস্তফা উদ্দীন।

শেয়ার করুন