১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:১৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


শতাব্দীর জুরিসপ্রুডেন্সে ডক্টরেট ডিগ্রি লাভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২৪
শতাব্দীর জুরিসপ্রুডেন্সে ডক্টরেট ডিগ্রি লাভ সাটির্ফিকেট গ্রহণ করছেন শতাব্দী


শায়লা শারমিন শতাব্দী আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের ল স্কুল থেকে আইন শাস্ত্রে কৃতিত্বের সঙ্গে অনার্সসহ জুরিসপ্রুডেন্সে ডক্টরেট (জুরিস ডক্টর) ডিগ্রি লাভ করেছেন। সে একাডেমির সমাপনী পরীক্ষায় ৩.৮৫ স্কোর করেছে। সে নিউইয়র্কের ব্রুকলিন টেক থেকে হাইস্কুল গ্র্যাজুয়েশন ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় (এনওয়াই ইউ ) থেকে কলেজ ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি খেটে খাওয়া ও হতদরিদ্র মানুষকে বিনা পারিশ্রমিকে আইনে সাহায্য করতে চান এবং মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে বেশি আগ্রহী। এজন্য তিনি কমিউনিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ, ইসরায়েল-ফিলিস্তিন চলমান যুদ্ধে ছাত্রছাত্রীদের মধ্যে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ দানা বেঁধে ওঠায় সহিংস আন্দোলনের কারণে সাধারণ ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে সব ধরনের সহিংস বিক্ষোভ-আন্দোলন এড়ানোর লক্ষ্যে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠান না করতে দেওয়ায় দি ওয়েস্টিন হোটেলের বলরুমে বিভাগ অনুযায়ী স্বল্প পরিসরে সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জর্জ এল ফ্যানভেস, ইমোরি অ্যালামনাই প্রেসিডেন্ট এলিজাবেথ হ্যালকস, ল স্টুডেন্ট ফ্যাকাল্টি মার্শাল অধ্যাপক ফ্রেন্ড স্মিথ, ইমোরি ল অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারপারসন ল্যান লেভিন, ল ফ্যাকাল্টির ডিন প্রফেসর মেরি অ্যানি বাবিনস্কি, ও ল বিভাগের সিনিয়র প্রফেসর অব ল জর্জ বার্নাড সেফারড বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুল করতালির মধ্য দিয়ে ইমোরি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জর্জ এল ফ্যানভেস ও ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক মারগো অ্যানি ভেগলি ছাত্রছাত্রীদের মধ্যে তাদের কাক্সিক্ষত সনদপত্র তুলে দেন। উল্লেখ, শায়লা শারমিন শতাব্দী সাংবাদিক আবুল কাশেমের প্রথম কন্যা।

শেয়ার করুন