৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কর্মসূচি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কর্মসূচি


সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদাৎবার্ষিকী পালনের প্রস্তুতি হিসেবে আজ ২৮ মে শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের এক যৌথসভা নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সকল নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রতি বছরের ন্যায় এবারো আগামী ৩০ মে ২০২২, কেন্দ্রীয় কর্মসূচিগুলোতে অংশগ্রহণের পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের সকল থানা এবং ওয়ার্ডে দোয়া ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি গৃহীত হয়। এ সকল কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়াও পোষ্টার ও সকল ওয়ার্ডে ব্যানার, ফেস্টুন টাঙ্গানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহনগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সকল থানা ও ওয়ার্ড ইউনিটকে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে শহীদ জিয়ার ৪১তম শাহাদাৎবার্ষিকী উদযাপনের জন্য উদাত্ত আহবান জানান। 

তিনি বলেন, শহীদ জিয়া আমাদের চেতনার কেন্দ্র বিন্দু, আমাদের প্রাণ, তাঁর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এদেশে মুক্তিযুদ্ধের সূচনা হয়। আবার ‘৭৫ এর পট পরিবর্তনের পর যখন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল তখন আবারো শহীদ জিয়াই আমাদের পথ দেখিয়েছেন। তাঁর হাত ধরেই এদেশে হৃত বহুদলীয় গণতন্ত্রের পূণ:প্রবর্তন হয়, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়। এদেশে কৃষি বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পন্নতা আসে। এক কথায় আধুনিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শহীদ জিয়ার হাতেই হয়।


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু শহীদ জিয়ার কর্মময় জীবন স্মরণ করে তাঁর কর্মময় জীবনকে আদর্শ হিসেবে ধারণ করে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। সুত্র: সংবাদ বিজ্ঞপ্তি 


শেয়ার করুন